ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালির মৃত্যু। এবার এক নাগরদোলা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অংশীদারদের বিরুদ্ধে। রবিবার কালনায় (Kalna) দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। ইতিমধ্যেই এবিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। তদন্ত শুরু হয়েছে বলেই খবর।
জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ কর। তাঁর বয়স ৫৪ বছর। কালনা শহরের ১৬ নং ওয়ার্ডের শ্যামসুন্দরপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। মহারাষ্ট্রের অমরাবতীর মেলায় নাগরদোলার ব্যবসার জন্য গিয়েছিলেন তিনি। তাঁর কয়েকজন অংশীদারও আছে বলে খবর। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় অভিজিতের।
আরও পড়ুন:
মৃতের ছেলে শ্রবণ কর বলেন, “গত চল্লিশ বছর ধরে বাবা বিভিন্ন রাজ্যে নাগরদোলার ব্যবসা করেন। ১৬ টি নাগরদোলা রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন প্রদর্শনীর জন্য গ্রাউন্ড নিতাম। বাবার ব্যবসায় বেশ কয়েকজন পার্টনারও রয়েছেন। অমরাবতী উৎসবের জন্য প্রস্তুতি চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে বাবার পেটে চাকু চালিয়ে দেয়। আমাদের অনুমান পার্টনারদের সঙ্গে আর্থিক হিসাব নিকাশ নিয়ে অশান্তির জেরে এই খুনের ঘটনা ঘটেছে।” অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?
-
হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’
-
বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা