সঞ্জিত ঘোষ, নদিয়া: কালীগঞ্জের উপনির্বাচনের শুরু থেকেই বুথে বুথে চলছে অশান্তি। একাধিক বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ১৭৭ নম্বর বুথে আবার ইভিএম বিকল বলে অভিযোগ প্রাক্তন বাম বিধায়কের। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই কালীগঞ্জে চলছে ভোটগ্রহণ। পৌনে আটটা নাগাদ ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ও বিজেপি প্রার্থী আশিষ ঘোষ।

তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে ফাঁকা হয় কালীগঞ্জ আসন। উপনির্বাচনে এই আসনে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। বিজেপি প্রার্থী ‘আদি’ নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন কাবিলউদ্দিন আহমেদ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভার ভোটের আয়না হতে চলেছে। তাই তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস জোট-সহ সমস্ত দলের নেতাকর্মীরা নিজের মতো করে লড়াই করেছেন।
বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণের শুরু থেকে বিভিন্ন বুথ থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। একাধিক জায়গায় কংগ্রেস ও বিজেপি এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন ভোটদানের পর এ নিয়ে মুখ খুললেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, “আমরা মাটি কামড়ে পড়ে থেকেছি। নিজের মতো করে লড়াই করছি। ওরাও নিজেদের মতো করে লড়ুক।” এরপরই আমজনতাকে ভয় না পেয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের