Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Jyotirmoy Sing Mahato

জ্যোতির্ময়ের ফলোয়ার্স ছুঁল ১ লক্ষ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট সন্ধ্যারানির, ফলতা জয়ে দুই ভিন্ন ছবি

ভোটে হারের পর নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলই ডিলিট করে দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২১:১৫

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২১:১৫

options
link
জ্যোতির্ময়ের ফলোয়ার্স ছুঁল ১ লক্ষ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট সন্ধ্যারানির, ফলতা জয়ে দুই ভিন্ন ছবি zoom
ফাইল ছবি।

দলের প্রার্থীকে জেতালেন ১ লাখের বেশি ভোটে। আর সেই ফলতা জয়ের দিনই রবিবার তাঁর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ছুঁয়ে ফেলল। একই দিনে দুই ‘লক্ষ’ জয় পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর। তাঁর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ছুঁতেই সমাজমাধ্যমে রীতিমতো শুভেচ্ছার বন্যা। পুরুলিয়ার সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মধ্যে তাঁর ফেসবুক পেজের ফলোয়ার্সের সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে ভোটে হারের পর নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলই ডিলিট করে দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু।

জঙ্গলমহল পুরুলিয়ার রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে জ্যোতির্ময় সিং মাহাতোর ফেসবুক পেজেই সবচেয়ে বেশি ভিউ হয় বেশ কয়েকবছর ধরে। রাজ্যে পালাবদলের পর সেই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। জেলার রাজনৈতিক নেতাদের মধ্যে ফেসবুক পেজের ফলোয়ার্সের নিরিখে
দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাঁর পেজের ফলোয়ার সংখ্যা ৬৫ হাজার। রাজ্য তৃণমূলের আর এক সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মন্ত্রী সন্ধ্যারানি টুডু-র ফলোয়ার সংখ্যা ২১ হাজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাজীবলোচন সোরেনের ফলোয়ার সংখ্যা ১৪ হাজার। সেই জায়গায় জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর ফলোয়ার্স ২৯ হাজার। এই জেলায় বিজেপি বিধায়কদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার্স মানবাজারের বিধায়ক ময়না মুর্মুর, ৭৪ হাজার। বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতোর ফলোয়ার্স ৪৩ হাজার। প্রাক্তন জেলা সভাপতি, দলের রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গার ফলোয়ার হল ১২ হাজার। দলের কোর কমিটির সদস্য গৌতম রায়ের ফেসবুক পেজের ফলোয়ার্স ৯ হাজারের একটু বেশি। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ফেসবুক পেজের ফলোয়ার্স ১৮ হাজার। এর থেকেই বোঝা যায় এই জেলার রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সমাজমাধ্যমে জনপ্রিয়তার নিরিখে এক নম্বরে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.