চিকিৎসায় সাড়া দিয়ে হাঁটতে শুরু করল ‘রামলাল’ (Elephant Ramlal)। প্রাণী চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে অনেকটাই সুস্থ সে। অসুস্থ ‘রামলাল’ এই খবর সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল কয়েকদিন আগেই। কিছুটা সুস্থ হয়েই চলাফেরা শুরু করেছে জঙ্গলমহলের সবার প্রিয় স্থায়ী হাতি ‘রামলাল’। বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ঝিটকা বিটের ঝিটকার জঙ্গলে হাঁটতে দেখা যায় ‘রামলাল’কে।
উল্লেখ্য, গত তিন-চারদিন আগে ‘রামলালে’র পায়ে রড জাতীয় কিছু ঢুকে গিয়ে ক্ষত তৈরি হয়। আর তারপর থেকেই মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের সীমান্তবর্তী এলাকার ৫৫৫ গেটের সামনে অসুস্থ হয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। আর তারপর হাতিটির দ্রুত চিকিৎসার দাবিতে সোশাল মিডিয়ার বিভিন্ন হাতি সংক্রান্ত গ্রুপে বনদপ্তরের কাছে আবেদন জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে গত ১ সেপ্টেম্বর বনদপ্তর ও চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে ‘রামলাল’কে খুঁড়িয়ে চলতে দেখেন বনকর্মীরা। এরপর ২ সেপ্টেম্বর প্রাণী চিকিৎসক চঞ্চল দত্তের নেতৃত্বে তিনজন চিকিৎসকের একটি দল গঠন করে বনবিভাগ।
আরও পড়ুন:
এরপর চিকিৎসক সত্যেন দাস ও মৃণাল রানা সরেজমিনে তদন্ত করে দেখেন ‘রামলালে’র পিছনের বাঁ পায়ের নিচে কিছুটা অংশ কেটে গিয়েছে। কুমড়োর সঙ্গে ওষুধ দেওয়া শুরু করেন চিকিৎসকেরা। ওষুধ খাওয়ার পর কিছু সুস্থ হয়ে বৃহস্পতিবার প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটে ঝিটকার জঙ্গলে প্রবেশ করেছে। জানা গিয়েছে, গত এপ্রিল মাসে ‘রামলালে’র সঙ্গে ‘শ্যামলাল’ নামে একটি হাতির সংঘর্ষ হয়েছিল। দু’টি হাতির মধ্যে লড়াইয়ে ‘রামলালে’র পায়ে আঘাত লেগে অসুস্থ হয়ে যায়। পরে মানিকপাড়া রেঞ্জের গোবিন্দপুরের জঙ্গলে হাতিটির চিকিৎসার পর সুস্থ হয়ে অবাধে ঘোরাঘুরি করছিল। এবার ফের ‘রামলাল’কে হাঁটতে দেখে খুশি জঙ্গলমহলের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি এই ‘রামলালে’র প্রতি আলাদা আবেগ রয়েছে জঙ্গলমহলের। এমনকি চালমিলের দরজা খোলা থাকে এই ‘রামলালে’র জন্য বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা
-
হাসিনাকে কংসের সঙ্গে তুলনা! বাংলাদেশে জন্মাষ্টমীর অনুষ্ঠানে নজিরবিহীন আক্রমণ তারেকের
-
নেপাল বিপর্যয়ের ৮ দিন পরেও মেলেনি মুকুলের পুত্রবধূর খোঁজ, হাসপাতালে পৌঁছল ডিএনএ নমুনা