মালদহের (Malda) মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার পিছনে আইএসএফ! ঘটনায় পুলিশের জালে খোদ মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরি। গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে। ঘটনার পর থেকেই পুলিশের তরফে শুরু হয়েছে জোর ধরপাকড়। আর সেই অভিযানে শাহজাহান আলি কাদরি-সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদহের (Malda) মোথাবাড়ি এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। তাঁদের ঘিরেই চলে বিক্ষোভ। শেষমেশ প্রায় ৭ ঘন্টা পর গভীর রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিচারকদের উদ্ধার করা হয়।
যা নিয়ে এদিন সুপ্রিম তোপের মুখে পড়তে হয় কমিশন এবং রাজ্য প্রশাসনকে। শুধু তাই নয়, ঘটনার জেরে মুখ্যসচিব, ডিজিপি-সহ মালদহ জেলার পুলিশ সুপারকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। আর এই ঘটনায় আইএসএফের মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরিকে গ্রেপ্তার করল পুলিশ। শুধু তাই নয়, ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে। অন্যদিকে মোথাবাড়ির ঘটনায় একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করে তিনি বলেন, “টোটালটাই অমিত শাহ করিয়েছে। পুরোটা বিজেপির গেম প্ল্যান।” এমনকী কমিশন রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র



