Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Jibantala

আইএসএফের মিছিলে সংঘর্ষ-রক্তারক্তি! জীবনতলায় বিজেপি কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা

দু'পক্ষের সংঘর্ষে ৯ জন আহত, পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৬:৫৮

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৬:৫৮

options
link
আইএসএফের মিছিলে সংঘর্ষ-রক্তারক্তি! জীবনতলায় বিজেপি কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা zoom
Advertisement

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় লাগোয়া জীবনতলা। শনিবার আইএসএফ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড! জীবনতলা বাজারে এলাকার এই ঘটনায় ৯ জন আহত হয়েছে বলে বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর। তবে দুটি রাজনৈতিক দলেরই দাবি, আহতের সংখ্যা আরও বেশি। অশান্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিলেও এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি কোনও পক্ষই।

শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ জীবনতলা বাজারে মিছিল বের করেছিল আইএসএফ। বাজারের কাছে বিজেপির একটি পার্টি অফিস রয়েছে। আইএসএফের মিছিল বিজেপি কার্যালয়ের সামনে পৌঁছতেই মিছিল থেকে উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, দু’পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে স্লোগান দিতে শুরু করেন। একে অপরের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণও করতে শোনা যায়। এই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও বচসা তৈরি হয়।

জীবনতলায় আইএসএফ-বিজেপি সংঘর্ষ, ছবি: বিশ্বজিৎ নস্কর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ জীবনতলা বাজারে মিছিল বের করেছিল আইএসএফ। বাজারের কাছে বিজেপির একটি পার্টি অফিস রয়েছে। আইএসএফের মিছিল বিজেপি কার্যালয়ের সামনে পৌঁছতেই মিছিল থেকে উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, দু’পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে স্লোগান দিতে শুরু করেন। একে অপরের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণও করতে শোনা যায়। এই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও বচসা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে জীবনতলা থানা থেকে প্রচুর পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশের দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিবদমান লোকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বারুইপুর জেলা পুলিশের তরফে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতি অনুযায়ী, এই ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। তাঁদের সকলকে জীবনতলা গ্রামীণ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তী চিকিৎসা ও পরীক্ষার জন্য তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত মাত্র একজন সেখানে গিয়েছেন এবং বাকিরা বাড়ি ফিরে গিয়েছেন। জীবনতলা থানার পুলিশের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’পক্ষের তরফেই কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, উভয় পক্ষের তরফ থেকে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথ মামলা রুজু করে আইন অনুযায়ী তদন্ত করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.