বারুইপুরের ধর্ষণ-খুন কাণ্ডে বদল তদন্তকারী অফিসার। ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে তদন্তভার দেওয়া হয়েছে। এই নিয়ে দু’বার তদন্তকারী অফিসার বদল করা হল। উল্লেখ্য, শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আরও একবার সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তদন্তকারী অফিসার বদলের পাশাপাশি, ধর্ষণ ও খুনে যুক্ত থাকা সন্দেহে ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। শামিম আলি খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
বারুইপুর কাণ্ডের পরই সিট গঠন করা হয়। প্রথমে মামলার তদন্তকারী অফিসার ছিলেন জেলাপুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডল। তারপর দায়িত্ব যায় আর এক আধিকারিক জয়ন্ত পোদ্দারের হাতে। এবার ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে তদন্তভার দেওয়া হল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মামলার জটিলতা, বিভিন্ন দিক খতিয়ে দেখতে, তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে তার জন্যই এই সিদ্ধান্ত।
তদন্তকারী অফিসার বদলের পাশাপাশি, ধর্ষণ ও খুনে যুক্ত থাকা সন্দেহে ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। শামিম আলি খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশিত ফুটেজের একটি অংশে দেখা গিয়েছে অভিযুক্ত শামিম রক্তাক্ত ইন্দ্রজিৎকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
উল্লেখ্য, বারুইপুর ধর্ষণ কাণ্ডের পাশাপাশি ‘নির্দোষ’ প্রসেনজিৎকে পিটিয়ে খুন। পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন উপড়ে ফেলার ঘটনা এবং পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু সব নিয়ে তদন্ত চলছে। এনকাউন্টারের তদন্ত করেছে সিআইডি। ধর্ষণ খুনে গঠিত হয়েছে সিট। পাশাপাশি চলছে ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনের তদন্তও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?