আগ্নেয়াস্ত্র দেখিয়ে হস্তান্তর-অযোগ্য জমি নিজের মায়ের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগে বাঁকুড়ার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর নাম রাজকুমার সিং ওরফে রাজু সিং। জানা গিয়েছে, তিনি জেলায় বেশ প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। সোমবার বারিকুল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁকে পেশ করা হবে খাতড়া মহকুমা আদালতে।
জানা গিয়েছে, রাজু সিং বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য। দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে তৃণমূলের অন্যতম দাপুটে সংগঠক হিসেবে পরিচিত ছিলেন তিনি। সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। তৃণমূলের যুব সংগঠনের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন রাজু। গত বিধানসভা নির্বাচনে তাঁকে বাঁকুড়ার জেলার তিনটি বিধানসভায় পর্যবেক্ষকের দায়িত্ব দেয় দল। রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া জেলার এক বাসিন্দা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী জানান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও হুমকি দিয়ে তাঁর কাছ থেকে জমি হাতিয়ে নিয়েছেন রাজু। রাজুর মায়ের নামে লিখিয়ে নেওয়া হয়েছে জমিটি।
আরও পড়ুন:
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বাঁকুড়া জেলায় একের পর এক তৃণমূল নেতা-নেত্রী গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকায় এ বার যুক্ত হল জঙ্গলমহলের প্রভাবশালী মুখ রাজু সিংয়ের নাম। রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। পালাবদলের পর দুর্নীতি, হুমকি, তোলাবাজি-সহ একাধিক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। এই সব অনিয়মের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। এবার ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগে বাঁকুড়ার প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
-
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা
-
ডেঙ্গি রুখতে ‘অ্যাকশনে’ অগ্নিমিত্রা, আসানসোলের সব বরোতে নজরদারি চালাবে ‘সিটি ওয়াচ কার’