অতুলচন্দ্র নাগ, ডোমকল: বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে অনুপ্রবেশ। তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি মহিলাও আছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের রানিনগরের হারুডাঙা গ্রামের কালীমন্দির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন বাংলাদেশির নাম জামশেদ আলি, মহম্মদ বাবু, আকমল হোসেন। প্রত্যেকের বয়স ২৬-২৭ বছর। এদের মধ্যে জামশেদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ধুলাউড়ি গ্রামে। অন্য দু’জনের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের নাজিপুরে। ধৃত বাংলাদেশি মহিলার নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। ধৃত ভারতীয় দালালের নাম সরিফুল ইসলাম শেখ। তিনি রানিনগরের শিবনগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চোরাপথে দালালের সাহায্যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। পাসপোর্ট, ভিসা বা বৈধ কাগজ কিছুই দেখাতে পারেনি ধৃতরা। পুলিশের দাবি, অনুপ্রবেশকারীরা জানিয়েছে, ভারতীয় দালালের সাহায্যে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। আরও জানা গিয়েছে, শিবনগরের সরিফুল ইসলামের সহায়তায় কাজের খোঁজে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা।
পুলিশের দাবি, সরিফুলইসলাম শেখ বাংলাদেশিদের অনুপ্রবেশের ব্যাপারে সহযোগিতা করাই নয়, রীতিমতো তাদের বাড়িতে আশ্রয় দিয়ে পরে অন্যত্র যেতেও সহায়তা করতেন। সেই সহযোগিতা কি শুধুই কাজের জন্য ভিনরাজ্যে পাঠানো? নাকি অন্য কিছু তাও তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে পুলিশ। অনুপ্রবেশকারী বাংলাদেশি ও ভারতীয় দালালদকে শনিবার আদালতে তুলে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী