স্টাফ রিপোর্টার: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের নিশানায় বিজেপি। ফেসবুক-ইনস্টাগ্রামে অসংখ্য মানুষ সরাসরি আক্রমণ করে লিখেছেন, ‘১৯৪৭ সালে ইংরেজদের হয়ে দালালি করেছিল আরএসএস। আর ২০২৫-এ দেশ যখন বদলা চাইছে তখনও ট্রাম্পের কথায় গুটিয়ে গেল বিজেপি।’
সংঘর্ষবিরতির আগে দুপুরেও দেশজুড়ে প্রধানমন্ত্রীর সমর্থনে গলা ফাটাচ্ছিল আমজনতা। সন্ধ্যায় সংঘর্ষবিরতি ঘোষণা হতেই মুহূর্তে সেই প্রশংসা বিদ্রুপ-কটাক্ষে রূপান্তরিত হয়ে গেল। ক্ষতে মলম লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে স্বভাবতই আমজনতার ক্ষোভ নিরসনে মাঠে নামছে বঙ্গ বিজেপি।
পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ায় চাপে পড়ে ইসলামাবাদের আবেদন-নিবেদনের জেরে শান্তির স্বার্থে ভারত সংঘর্ষবিরতি করলেও, ভবিষ্যতে ফের সমঝে দেবে বলে সতর্কবার্তাও দিয়েছে নয়াদিল্লি। এমনই পালটা যুক্তি ও প্রচার নিয়ে বাড়ি বাড়ি যাবেন বঙ্গ বিজেপি নেতারা।
সফল ‘অপারেশন সিঁদুর’-কে সামনে রেখে সেনাবাহিনীর সাফল্যকে তুলে ধরতে রাজ্যের সমস্ত মহকুমায় অভিনন্দন যাত্রা করবে বিজেপি। সেনার সাফল্যকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় সরকারের হয়ে প্রচার করবে। এই অভিনন্দন যাত্রা নিয়ে রাজ্যে বিজেপির তরফে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে মাথায় রেখে একটি কমিটিও করা হয়েছে। এদিকে, সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি ট্রাম্প ঘোষণা করলেন। কে পরিচালনা করছে বোঝাই যাচ্ছে।
সর্বশেষ খবর
-
বিয়ের ১০ দিন আগে অঘটন! হাবড়ায় পুকুর থেকে উদ্ধার হবু কনের মৃতদেহ
-
বিশ্বকাপে দলীয় সমর্থন নিয়ে চরমে বিবাদ, বাংলাদেশে ‘খুন’ বিএনপি নেতা, নিহত আরও এক
-
সন্ধ্যা নামলেই পাখিদের গণ-আত্মহত্যা! অসমের রহস্যে ঘেরা এই গ্রাম হোক আপনার আগামী ডেস্টিনেশন
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
জামাইবাবুর লালসার শিকার দিব্যাঙ্গ শ্যালিকা! বাংলাদেশে ধৃত মাদ্রাসার সুপার