রমনী বিশ্বাস, তেহট্ট: অপারেশন সিঁদুরে খুশির হাওয়া উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ জওয়ান ঝন্টু শেখের পরিবারে। ভারতীয় সেনাকে ধন্যবাদ জানালেন শহিদের বাবা-দাদা। বললেন, “ভারতীয় সেনা বদলা নিয়েছে। আমাদের ভরসা ছিল। উচিত জবাব দিয়েছে।”
পহেলগাঁও হামলার পরই সীমান্তে নজরদারি বাড়ায় ভারতীয় সেনা। তল্লাশি চলাকালীন উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হন তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখ। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুরের পর স্বস্তিতে জওয়ানের পরিবার। ঝন্টুর দাদা বললেন, “আমাদের ভরসা ছিল। জানতাম ভারতীয় সেনা বদলা নেবে। ওদের উচিত জবাব দিয়েছে।” প্রয়াত ঝন্টুর দাদাও সেনাবাহিনীতে কর্মরত। তিনি জানিয়েছেন, বর্তমানে ছুটিতে বাড়িতে রয়েছেন, তবে ডাক পেলেই কাজে ফিরবেন। তাঁর কথায়, “আগে দেশ, তারপর পরিবার।” অপারেশন সিঁদুরে খুশি শহিদ ঝন্টুর বাবাও।
পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই আঘাত করা হয়েছে।
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ