বৃহস্পতিবার সাতসকালে আয়কর দপ্তরের হানা (Income Tax Raid) নদিয়ার চাকদহে (Chakdaha)। প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা আধিকারিকদের। চারজন আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। কী কারণে তল্লাশি তা জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে তল্লাশি চালান তাঁরা। বাড়ি ঘিরে রাখেন সেনা জওয়ানরা। টোটনকে সঙ্গে নিয়েই আয়কর দপ্তরের আধিকারিকরা তাঁর বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীক কারখানাতেও তল্লাশি চালান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটেনের একাধিক জায়গায় প্লাইউডের দোকান রয়েছে। রয়েছে কারখানাও। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী। এলাকায় ব্যবসায়ী হিসাবে তাঁর নাম রয়েছে।
আরও পড়ুন:
কিন্তু কী কারণে এই তল্লাশি তা জানা যায়নি। টোটন কোনও আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দেহ কোনও জালিয়াতিতে জড়িয়ে যাওয়ার কারণে তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ভোর বেলায় ঘুম ভাঙতেই আয়কর দপ্তরের আধিকারিকদের দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারাও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন