অতুলচন্দ্র নাগ, ডোমকল: জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের(Murshidabad) রানিনগর থানার ঝাউবাড়িয়া এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শাশুড়ি-সহ আরও একজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস। বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে তার ঘর থেকে নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, রানিনগরের (Raninagar) বাসিন্দা জগন্নাথ ওরফে জগা মালিপাড়া এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর সঙ্গে তাঁর বাপের বাড়িতেই ছিলেন।
[আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার-জলপাইগুড়ি, বন্ধ তিস্তা বাজার-দার্জিলিং যোগাযোগও]
জগার পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোক বৃহস্পতিবার রাতে তাঁকে পিটিয়ে খুন করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে স্ত্রী ও তাঁর পরিবারের দাবি, মৃত ব্যক্তি প্রচুর নেশা করতেন, সেই কারণেই মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ। জগন্নাথকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর (Berhampore) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক