Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
IIT Kharagpur

হোয়াটস অ্যাপ হ্যাক করে চাওয়া হচ্ছে টাকা, প্রতারকদের খপ্পরে আইআইটি খড়গপুরের অধিকর্তা!

বিষয়টি নজরে আসার পরেই আইআইটির অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২২:০৮

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২২:০৮

options
link
হোয়াটস অ্যাপ হ্যাক করে চাওয়া হচ্ছে টাকা, প্রতারকদের খপ্পরে আইআইটি খড়গপুরের অধিকর্তা! zoom
প্রতীকী ছবি।
Advertisement

খড়গপুর আইআইটির অধিকর্তা সুমন চক্রবর্তীর হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক। তাঁর নাম করে টাকা চাওয়ার অভিযোগ। আর তা নজরে আসতেই সকলকে সতর্ক করে দিয়েছেন সুমন চক্রবর্তী নিজেই।

খড়গপুর আইআইটির অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী লিখছেন, ”আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে এবং সেটি ব্যবহার করে আমার পরিচিতদের কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে। অনুগ্ৰহ করে এই ধরনের কোনও বার্তার জবাব দেবেন না এবং কোনও অর্থ পাঠাবেন না।” এদিকে বিষয়টি নজরে আসার পরেই আইআইটির অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। তিনি বললেন ” আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে হ্যাক থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা শুরু করেছি। কিছুটা সফলতা এসেছে। অ্যাকাউন্টটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে কিছু ডেটা এখনও উদ্ধার করা সম্ভব হয় নি।”

Advertisement

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর গোটা আইআইটি চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া ও প্রাক্তনীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তীর সঙ্গে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করেছেন। অধিকর্তা তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি সতর্ক করেছেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ হ্যাক করে পরিচিতদের কাছ থেকে অর্থ উপার্জনের এই প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে প্রতারকরা এই ধরনের ফাঁদ পেতে বসছে। বহু মানুষ এই সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। চরম দুর্ভোগে পড়েছেন। গত কয়েক বছরে এই রাজ্য তথা গোটা দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তি থেকে শুরু করে ব্যবসায়ী-সহ প্রশাসনিক আধিকারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাক ও অনলাইন প্রতারণার একাধিক অভিযোগ সামনে এসেছে। এবারে সেই তালিকায় যুক্ত হয়ে গেল খড়গপুর আইআইটির অধিকর্তার নাম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.