Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Rath Yatra 2026

নবাবভূমি থেকে নিউজিল্যান্ডে পাড়ি জগন্নাথের, পূজিত হবেন ইসকন মন্দিরে

মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ এবার নবাবের দেশ থেকে পাড়ি দিতে চলেছে নিউজিল্যান্ডে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:৩৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:৩৪

options
link
নবাবভূমি থেকে নিউজিল্যান্ডে পাড়ি জগন্নাথের, পূজিত হবেন ইসকন মন্দিরে zoom
রঘুনাথগঞ্জের গ্রামে বাপ্পা প্রভুর হাতে সেজে উঠছেন জগন্নাথ। ছবি: সংযুক্তা চক্রবর্তী

নিমকাঠে পেরেকহীন বিগ্রহ। মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ এবার নবাবের দেশ থেকে পাড়ি দিতে চলেছে নিউজিল্যান্ডে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ ব্লকের তেঘরি গ্রামের বাসিন্দা সুদীপ সরকার। এলাকায় পরিচিত বাপ্পা প্রভু নামে। তাঁর হাতের তৈরি জগন্নাথ এবার পূজিত হবে নিউজিল্যান্ডের একটি ইসকন মন্দিরে। মাত্র পনেরো বছর বয়সে জগন্নাথের বিগ্রহ নির্মাণের কাজ শুরু করেছিলেন বাপ্পা। এখন তাঁর বয়স ২৯ বছর। প্রথমে দেখে দেখে শেখা, পরে দীর্ঘ অনুশীলন আর একাগ্রতায় সেই কাজই আজ তাঁর পরিচয়ের প্রধান ভিত্তি। বাপ্পার বিশ্বাস, তিনি কেবল মাধ্যম, মহাপ্রভুই যেন তাঁর হাত দিয়ে নিজের রূপ নির্মাণ করিয়ে নেন।

এক সময় মুর্শিদাবাদেই সীমাবদ্ধ ছিল বাপ্পার কাজ। এখন সামাজিক মাধ্যমের সৌজন্যে তাঁর তৈরি বিগ্রহের পরিচিতি পৌঁছে গিয়েছে দেশ-বিদেশে। আমেরিকা, অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, বাংলাদেশ-সহ একাধিক দেশে ইতিমধ্যেই গিয়েছে তাঁর তৈরি জগন্নাথ। এ বছরও দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, ম্যাঙ্গালোর, বেঙ্গালুরু, তেলঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং বাংলাদেশ থেকে এসেছে বরাত। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রথযাত্রা উপলক্ষে পাঠানো হচ্ছে তাঁর তৈরি বিগ্রহ। এবারের অন্যতম আকর্ষণ বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দিরের জন্য তৈরি চার ফুট উচ্চতার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। পাশাপাশি ছোট-বড় নানা মাপের বিগ্রহ তৈরির কাজও চলছে পুরোদমে। এই কাজে তাঁর অন্যতম সহযোগী স্ত্রী অঙ্কিতা সরকার। বিগ্রহের পোশাক ও অলঙ্করণের দায়িত্ব সামলান তিনিই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাপ্পার প্রতিটি বিগ্রহ সম্পূর্ণ একখণ্ড নিমকাঠ থেকে তৈরি। কোথাও কোনও জোড় বা পেরেকের ব্যবহার নেই। আট ইঞ্চির বিগ্রহের দাম প্রায় ৯ হাজার টাকা থেকে শুরু করে ৪৮ ইঞ্চির বিগ্রহের মূল্য পৌঁছয় ১ লক্ষ ৮ হাজার টাকা পর্যন্ত। সুদীপ বলেন, “বিদেশের মন্দিরেও মুর্শিদাবাদের এই শিল্প পৌঁছে যাচ্ছে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.