হাই কোর্টের পর্যবেক্ষণের চব্বিশ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক অভয়ার মা। “সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি, কারণ ও-ই এই ষড়যন্ত্রের একমাত্র চাক্ষুষ সাক্ষী হতে পারে”-শুক্রবার সরাসরি এই দাবি করলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, “তড়িঘড়ি সাজা দিয়ে মুখ বন্ধ করে দিতে চেয়েছিল অনেকেই, যাতে বড় চক্র সামনে না আসে।” একই সঙ্গে রাজ্যের ‘থ্রেট কালচার’ ও প্রভাবশালীদের ভূমিকাতেও তোপ দাগেন তিনি।
এই বক্তব্যের ঠিক আগের দিনই, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট সিবিআইকে প্রয়োজন হলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফের জেরা করার অনুমতি দেয়। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সাজাপ্রাপ্ত অনেক কিছু জানে বলেই মনে হয়, তাই তদন্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হোক। সন্দেহভাজন যে কাউকে জেরা করার ছাড়পত্রও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি পরিবারের জমা দেওয়া ডিএনএ প্রোফাইল ও অডিও রেকর্ড খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১২ মে। হাই কোর্টের এই পর্যবেক্ষণের আবহেই রত্না দেবনাথের বক্তব্যকে ঘিরে তদন্তের দিক নিয়ে নতুন করে জোরালো হয়েছে একাধিক প্রশ্ন। আবেগে ভেঙে পড়ে এদিন রত্নাদেবী আরও বলেন, “আজ হয়তো মেয়ের এমডি শেষ হতো, সংসার গড়ত। এখন শুধু স্মৃতি। ও আর কোনওদিন আমাকে ডাকবে না।” সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, “আমি শুধু নিজের মেয়ের জন্য নয়, আগামী প্রজন্মের ন্যায়বিচারের জন্য লড়ছি।” পাশাপাশি রাজ্যের ‘থ্রেট কালচার’ ও প্রভাবশালীদের ভূমিকা নিয়েও তোপ দাগেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের