স্ত্রী অফিসের সহকর্মীদের সঙ্গে মেলামেশা, হাসি-ঠাট্টা করে! তেমন কিছুই পছন্দ করত না স্বামী। পরপুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে! অভিযোগ তেমন সন্দেহ করত স্বামী। সেই সন্দেহ থেকেই স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করল ব্যক্তি! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। মৃতার নাম বীথিকা শাসমল। ঘটনার পর স্বামী বাপন শাসমল পালিয়ে গিয়েছিল। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি বাসন্তীর মাকালপাড়ায়। বছর ১৫ আগে সন্দেশখালির বাসিন্দা বাপনের সঙ্গে বিয়ে হয়েছিল গোসাবার বীথিকার। ওই দম্পতির একটি কন্যা সন্তানও হয়। গত কয়েক বছর ধরে বীথিকা একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ শুরু করেন। অফিসের সহকর্মী থেকে কাজের জন্য অনেকের সঙ্গেই কথা বলতেন বীথিকা। সহকর্মীদের সঙ্গে আনন্দ, গল্পগুজব, হইচইও বছর ৩৬ বয়সী বীথিকা করতেন। আর সেটাই ধীরে ধীরে বাপনের অপছন্দের কারণ হয়ে ওঠে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে এই নিয়ে অশান্তিও চলছিল। শুধু তাই নয়, স্ত্রী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে, এমন সন্দেহ করা হচ্ছিল বলে অভিযোগ। স্ত্রীকে মারধরও করা হত! সম্পর্কের অবনতি ঘটলে মেয়েকে নিয়ে দিদিরবাড়ি গিয়ে থাকতে শুরু করেছিলেন বীথিকা। গতকাল, মঙ্গলবার রাতে সেই বাড়িতে পৌঁছেছিল বাপন। রাতে স্ত্রীর সঙ্গেই একঘরে থেকেছিল সে।
অভিযোগ, গভীর রাতে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে, কুপিয়ে খুন করে বাপন। রাতেই বাইক চালিয়ে পালিয়ে যায় সে। ঘরের মধ্যে রক্তাক্ত বীথিকাকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। খবর দেওয়া হয় বাসন্তী থানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতেই বাপনের খোঁজে শুরু হয় তল্লাশি। আজ, বুধবার সকালে নিউটাউন এলাকা থেকে বাপনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিনই আদালতে তোলা হবে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা
-
প্রকৃতির ডাকেই মিলবে ভবিষ্যতের দিশা, বিশ্ব পরিবেশ দিবসে বার্তা ‘ইউনিসেফ’-এর
-
‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা
-
উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে
-
‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!