Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Humayun Kabir

ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের

ঠিক কী বলেছেন হুমায়ুন কবীর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৯:১৩

options
link
ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের zoom
ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের

সোমবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে বড় সিদ্ধান্ত। রাজ্যে ধর্মের ভিত্তিতে বন্ধ করা হচ্ছে ভাতা। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত খুশি আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি বললেন, “ভাতা কখনই সার্বিক উন্নয়ন নয়। খুব ভালো সিদ্ধান্ত।” তবে পুজোর অনুদানও বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

নির্বাচনের আগে ভাতা নয়, ভাতের ডাক দিয়েছিল বিজেপি। সংকল্প পত্রে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পদ্মব্রিগেড। সেই পথেই সরকার গঠনের ৯ দিনের মাথায় বিরাট ঘোষণা করেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। জানিয়ে দেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে।” অর্থাৎ, মমতা আমলে চালু ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে। বঙ্গে তৃণমূল জমানায় তোষণের রাজনীতিতে ভাতাকে ‘হাতিয়ার’ করায় সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া ‘রেউরি’ সংস্কৃতিতে নুয়ে পড়েছে বলে সরব হয় তৎকালীন বিরোধী দল। এবার ধর্মের ভিত্তিতে ‘বৈষম্যমূলক’ সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের এই সিদ্ধান্ত খুশি রাজ্যবাসী। একই সুর আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তিনি বলেন, “খুব ভালো সিদ্ধান্ত। কোনও নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া কখনই কাম্য নয়।” হুমায়ুনের দাবি, এবার বন্ধ করা হোক পুজোর অনুদান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.