স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড ব্যবহার করে জালিয়াতি! নদিয়ার করিমপুরে সক্রিয় প্রতারণা চক্র! ‘প্রায়’ বন্ধ থাকা নার্সিহোমের মালিকের বিরুদ্ধে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। তল্লাশি চালিয়ে উদ্ধার স্বাস্থ্যসাথী কার্ড থেকে একাধিক বীমার নথি। গ্রেপ্তার নার্সিংহোমের মালিক সেলিম মল্লিক। ওই নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড গেল কী করে? এই ঘটনায় স্বাস্থ্যদপ্তরের কোনও কর্মী যুক্ত কিনা, তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার তেহট্ট থানার বাসিন্দা বৃদ্ধ ছাত্তার আলি ফোনে একটি মেসেজ আসে। তাতে বলা হয় তাঁর স্বাস্থ্যসাথী কার্ড থেকে চিকিৎসা বাবদ ১১,৫০০ টাকা কাটা হয়েছে। তিনি কোন নার্সিংহোমে ভর্তি তাও উল্লেখ করা হয়। বার্তা দেখেই আঁতকে উঠেন বৃদ্ধ। কারণ তিনি বাড়িতে। রয়েছেন বহাল তবিয়তে। সন্দেহ হতেই পৌঁছে যান করিমপুরের ওই নার্সিংহোমে। ‘সুরক্ষা নার্সিংহোমে’ গিয়ে কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান। অভিযোগ, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন মালিক সেলিম। হুমকি দেন, চলে না গেলে লোক দিয়ে তাড়িয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
এরপরই নাজিরপুর পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। তখনই বিষয়টি সামনে আসে। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তকারীরা ওই বেসরকারি নার্সিংহোমে অভিযান চালায়। উদ্ধার হয় প্রচুর স্বাস্থ্যসাথী কার্ড। দেখা যায় হাসপাতালে রোগী নেই একজনও! কিন্তু রোগীর রেজিস্টারের খাতা ভর্তি। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মালিককে। তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সেলিম মল্লিককে আটক করা হলেও, বয়ানে চরম অসঙ্গতি থাকায় রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, উদ্বোধনের পর কিছুদিন এই নার্সিংহোম চললেও, এখন আর রোগী ভর্তি হয় না। এই নার্সিংহোম এক বছর থেকে প্রায় বন্ধ। স্থানীয় বাসিন্দা সুকদেব বিশ্বাস জানিয়েছেন, “এই নার্সিংহোমে দীর্ঘদিন ধরে জালিয়াতি হচ্ছে। আগেও বারবার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। এখন পুলিশ ব্যবস্থা নিয়েছে। আশা করছি এবার উপযুক্ত তদন্ত হবে”। প্রতারিত বৃদ্ধ ছাত্তার আলি জানান, “মোবাইলে বলছে আমার অপারেশন হয়েছে। এ দিকে আমি মাঠে কাজ করছি! আমরা মূর্খ মানুষ অত কিছু বুঝি না। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়”।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
-
ঋতব্রতর শিবিরে ফিরহাদ? তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়াতে চর্চায় প্রাক্তন মেয়রের ভূমিকা
-
বাদশার কাঁধে মাথা পাক অভিনেত্রীর! নিষেধাজ্ঞা সত্ত্বেও জোট বাঁধছেন র্যাপার?
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র