স্টাফ রিপোর্টার: সংস্কৃতের পাঠ্যক্রম বদল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংস্কৃতের তৃতীয় সেমেস্টারের ১, ২, ৩ ও ৫ নম্বর ইউনিটের বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে সংসদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় সেমেস্টারে ইউনিট ১ গদ্যাংশে ‘শ্রীমতী’ (অবদানশতক-এর অংশবিশেষ)-র পরিবর্তে নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘রাজবাহনচরিত’ (দশকুমারচরিত-এর অংশবিশেষ)। ইউনিট-২ পদ্যাংশে ‘অভ্যাসবশগং মনঃ’ (শ্রীমদ্ভগবদগীতার নির্বাচিত অংশ)’র পরিবর্তে এসেছে ‘যোগঃ কর্মসু কৌশল’ (শ্রীমদ্ভগবদগীতা-র নির্বাচিত অংশ)। ইউনিট ৩-এর নাটক অংশে ‘বীরঃ সর্বদমনঃ’ (মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ)-এর জায়গায় এবার পড়তে হবে ‘দুর্বাসাসঃ অভিশাপঃ’ (অভিজ্ঞান শকুন্তলমের অংশবিশেষ)। ইউনিট-৫ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস অংশে এতদিন আর্যভট্ট ও বরাহমিহির (গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়) ছিল। এবার বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত পাঠ্যসূচির তালিকাভুক্ত হয়েছে।
এদিকে, সেমেস্টার শুরু হওয়ার পরে পাঠ্যক্রমে এ হেন বদল ঘিরে শিক্ষকমহলে নানা মত দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বিজন সরকার বলেন, “পাঠ্যক্রম পাল্টালে অনেক বিষয় থাকে, যেগুলো চটজলদি বোঝা যায় না। বিশেষজ্ঞদের মত নিয়ে বদলাতে হয়। তাতে সময় একটু বেশি লেগে যেতে পারে। আগে করলে ভালো হত।” এবিটিএ-র সাধারণ সম্পাদক সুকুমার পাইনের প্রতিক্রিয়া, “এখনও সংস্কৃতের সঙ্গে বাংলা, ইংরেজি বিষয়ের বই বিভিন্ন স্কুলে এসে পৌঁছয়নি। এখন নতুন করে পাঠ্যক্রমে রদবদল করা হলে ক্লাস শুরু হবে কী ভাবে?”
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন