আন্দুলের মৌড়িগ্রাম স্টেশনে শৌচাগারের ভিতরে এক ব্যাক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো অপর এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচাগারের ভিতরে ঘটনাটি ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও।
জানা গিয়েছে, ছুরিকাহত হয়ে মৃত ব্যক্তির নাম সঞ্জয় গিরি (৫০)। তিনি সাঁকরাইলের সারেঙ্গায় থাকতেন। অন্যদিকে যে ব্যক্তি ছুরি মারেন তাঁর নাম রাজু দাস। তিনি মৌড়িগ্রামেরই বাসিন্দা।
আরও পড়ুন:
স্টেশনে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, প্ল্যাটফর্মের শৌচালয়ের সামনে দেখা যায়, হঠাৎই এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে অপর এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এদিকে যে ব্যক্তি ছুরি মারেন, তাঁকে হাতেনাতে ধরে ফেলেন যাত্রীরা। স্টেশনের মধ্যেই যাত্রীরা তাঁকে ধরে ফেলে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ছুরিকাহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শালিমার জিআরপি ও হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা।
জানা গিয়েছে, ছুরিকাহত হয়ে মৃত ব্যক্তির নাম সঞ্জয় গিরি (৫০)। তিনি সাঁকরাইলের সারেঙ্গায় থাকতেন। অন্যদিকে যে ব্যক্তি ছুরি মারেন তাঁর নাম রাজু দাস। তিনি মৌড়িগ্রামেরই বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকেই অস্ত্র-সহ রাজুকে গ্রেপ্তার করে। মৌড়িগ্রাম স্টেশনের শৌচাগারের টেন্ডার নিয়ে ঝামেলার জেরেই সঞ্জয়কে খুন হতে হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন মৌড়িগ্রামের এক ঠিকাদারের দায়িত্বে রয়েছে ওই শৌচাগার। ওই ঠিকাদারের অধীনেই দেখভালের কাজ করতো রাজু। ওই ঠিকাদার মঙ্গলবার রাজুর পরিবর্তে সঞ্জয়কে পাঠিয়েছিল দেখভালের দায়িত্বে। আর তখনই ২ জনের মধ্যে বচসা থেকে হয় এই খুন।
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের