Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Howrah

৩ তলার অনুমতি নিয়ে ৬ তলা! হাওড়ায় বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিল পালাবদলের বুলডোজার

জানা গিয়েছে, তিন তলা বিল্ডিং নির্মাণের অনুমতি নিয়ে সেখানে ৬ তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৭:৩৪

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৭:৩৪

options
link
৩ তলার অনুমতি নিয়ে ৬ তলা! হাওড়ায় বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিল পালাবদলের বুলডোজার zoom
১৮ মে, সোমবার। হাওড়ায় বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল পুরসভা। নিজস্ব ছবি।
Advertisement

বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার বুলডোজার নামল হাওড়াতেও (Howrah)। পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন এলাকায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। হাওড়ার চ্যাটার্জি হাটের শরৎ চ্যাটার্জি রোডে সোমবার দুপুরে একটি নির্মিয়মাণ বিল্ডিং ভাঙার কাজ শুরু করল হাওড়া পুরসভা। জানা গিয়েছে, তিন তলা বিল্ডিং নির্মাণের অনুমতি নিয়ে সেখানে ৬ তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল। সেই কারণেই এই বিল্ডিং ভাঙার উদ্যোগ নেয় পুরসভা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজ্যে সরকার গঠনের পর অবৈধ নির্মাণ নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার। এরপরই রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। এবার হাওড়াতেও এই একই নীতিতে কাজ শুরু করল হাওড়া পুরসভা। সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও একটি বুলডোজার নিয়ে শরৎ চ্যাটার্জি রোডে আসেন পুরসভার আধিকারিকরা। এরপর ২৭ নম্বর শরৎ চ্যাটার্জি রোডে একটি নির্মিয়মাণ বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়। বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভাঙার কাজ করেছেন শ্রমিকরা। জানা গিয়েছে, জমির মালিকের নাম বিষ্ণুপদ দত্ত। তাঁর বাড়ি ভেঙেই সেখানে ফ্ল্যাট নির্মাণের কাজ করছিলেন প্রোমোটার পঙ্কজ দত্ত। ৯ মাস আগে এই ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়। বিষ্ণুপদ দত্তের সেই জমিতে তিন তলা বিল্ডিং নির্মাণের অনুমতি ছিল। কিন্তু সেখানে ৬ তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

Advertisement

রাজ্যে পালাবদলের পরে হাওড়া পুরসভাকে রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দেয়, বেআইনি বিল্ডিং ভেঙে ফেলতে হবে। সেই নির্দেশ পেয়েই অবিলম্বে ভেঙে ফেলতে হবে এমন ৬টি বেআইনি নির্মাণ চিহ্নিত করে হাওড়া পুরসভা। সেই মতো প্রথম বিল্ডিং ভাঙার কাজ শুরু করা হল। এছাড়াও ২০২২ সাল থেকে ২০২৬ সালের মধ্যে হাওড়া পুরসভা এলাকায় বেআইনিভাবে নির্মিত প্রায় ৬০০টি এরকম নির্মাণ চিহ্নিত করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.