বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ফোন। মহিলা দোতলা থেকে নীচে এসে দরজা খুলতেই পরপর অস্ত্রের কোপ! রবিবার ভরসন্ধেয় হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড। টাকা ধার নিয়ে শোধ করতে না পারায় খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার স্বামীর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।
শিবপুরের ওলাবিবিতলার ফাস্ট বাই লেনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধের দিকে দুটি মোটরবাইকে ৪ জন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এলাকায়। জানা গিয়েছে, তাঁদের মধ্যে থেকেই একজন ওই মহিলাকে ফোন করে নীচে ডাকেন। বছর ৪০-এর ওই মহিলার নাম ভারতী হাজরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশেষ প্রয়োজনে কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। সময়মতো শোধও করা হচ্ছিল। তবে মৃতার স্বামীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই পুরো টাকা শোধ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল দম্পতিকে। বারবার লোক পাঠিয়ে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন সুব্রত হাজরা। তিনি বলেন, “রবিবার সন্ধের দিকে একজন যুবক আমার স্ত্রীকে নীচে নামতে বলেন। কিছুক্ষণ পর নীচে এসে স্ত্রী রক্তাক্ত অবস্থায় সিঁড়িরপ চাতালে পড়ে আছে। গলায় অস্ত্রের কোপ ছিল। ইশারা করে জল খেতে চাইছিল, জল দিতেই কোলেই ঢলে পড়ল।”
আরও পড়ুন:
দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। সেখান থেকে রক্তের নমুনা সহ মাটি মেশানো রক্তের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “ঘটনার তদন্তে নেমে আমরা বেশকিছু সূত্র পেয়েছি তবে ঠিক কী কারণে খুন তা পরিষ্কার হয়নি। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে।”
সর্বশেষ খবর
-
যুদ্ধে ইজরায়েলকে সাহায্য ও অপপ্রচার! দেশদ্রোহের অভিযোগে ৩৩০০ নাগরিককে গ্রেপ্তার ইরানের
-
রেগে গিয়েই জোড়া গোল মেসির! রেকর্ড গড়ে আর্জেন্টিনা কিংবদন্তির স্বীকারোক্তি, ‘আমি ক্লান্ত’
-
‘বড় ছবি, ছোট ছবি, তকমায় বিশ্বাসী নই’, ‘অনেকদিন পর’ মুক্তির প্রাক্কালে অকপট সৌরভ পালোধি
-
মেসি-এমবাপেকে টক্কর দিয়ে জোড়া গোল হালান্ডের, নকআউটে উঠে ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশন নরওয়ের
-
বাড়ি নয়, স্বর্ণখনি! সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪ কোটির সোনা