বৃহস্পতিবার দুপুরে বজবজের একটি ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ! গ্যাস সিলিন্ডার ব্যবহার করে খালি তেলবাহী ট্যাঙ্কারের ঝালাইয়ের সময় বিস্ফোরণ! তাতেই মৃত্যু এক নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১৯ নম্বর ওর্য়াডে একটি ঝালাইয়ের গ্যারেজ রয়েছে। এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিন সেই গ্যারজ চালান। সেখানে সাধারণত খালি তেলবাহী ট্যাঙ্কারগুলি ঝালাই করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই গ্যারাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের ছাদের একাংশ উড়ে যায়। গুরুতর আহত হয় এক নাবালক-সহ ২।
আরও পড়ুন:

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। দুই আহতকে উদ্ধার করে ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

কী করে বিস্ফোরণ ঘটল, গ্যারেজে কী কাজ চলছিল? পাশাপাশি অভিযোগ উঠেছে এই গ্যারেজে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারও ব্যবহার করে ঝালাইয়ের কাজ হত। কী করে রান্নার গ্যাস ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন