সুমন করাতি, হুগলি: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা হুগলির (Hooghly) গুড়াপে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। হুগলি জেলার গ্ৰামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের ওই নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর পর নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তবে কম্বল চাপা থাকায় প্রথমে কিছু বুঝতে পারেননি কেউ। কিন্তু কম্বল সরাতেই দেখা যায়, নাবালিকা রক্তাক্ত অবস্থায় পড়ে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধনিয়াখালি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ আছে বলে দাবি এলাকাবাসীর। তবে প্রতিবারই সে আইনের ফাঁক গলে বহাল তবিয়তে রয়েছে। এহেন ঘৃণ্য কাজের জন্য ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরা। মা-বাবা চান, ফাঁসি হোক। এনিয়ে তুমুল উত্তেজনা এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি সামলাতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার নাবালিকার ময়নাতদন্তের জন্য চুঁচুড়ায় দেহ পাঠানো হবে। অভিযুক্তকেও রিমান্ডে চেয়ে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে