বালিতে হাড়হিম হত্যাকাণ্ড! বাড়িতেই চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। নিহত চিকিৎসকের নাম রামকৃষ্ণ চালকি। দীর্ঘদিন ধরেই তাঁকে ব্ল্যাকমেলিংয়ের করছিলেন ওই পরিচারিকা। এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বালির জিটি রোডে কাছে একটি বহুতল আবাসনে থাকতেন রামকৃষ্ণ চালকি। বৃহস্পতিবার বিকেলে তাঁকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করা হয়। এরপর বালি থানায় গিয়ে খুনের ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন তাঁরই বাড়ির পরিচারিকা ফুলি ওরফে তপতী। কী কারণে খুন? তাঁকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত পরিচারিকাকে শুক্রবার হাওড়া আদালতে পেশ করা হয়। শুক্রবার তাঁকে আদালত থেকে বের করার সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করায় প্রথমে নির্বিকার থাকলেও। পরে তিনি বলতে যান, “একজন ধর্ষককে…”, ঠিক সেই মুহুর্তেই মহিলা পুলিশকর্মীদের ধমকে চুপ করে যান অভিযুক্ত।
মৃত হোমিওপ্যাথি চিকিৎসকের দাদা জানান, “ডানকুনিতে আমাদের বাড়ি। কর্মসূত্রে ছেলেকে নিয়ে বালিতে থাকত ভাই। ভাইয়ের স্ত্রী এখানে থাকেন না। বছর দেড়েক ধরে ওই পরিচারিকা ভাইয়ের বাড়িতে কাজ করেন। গতকাল আমি অফিসে থাকাকালীন ঘটনার খবর পাই।” পরিচারিকার বিরুদ্ধে ব্ল্যাকমেলিং-এর অভিযোগ তোলেন নিহত চিকিৎসকের দাদা।
গোটা ঘটনাকে ঘিরে জল্পনা বাড়ছে। কী কারনে হঠাৎ কুপিয়ে খুন করলেন ওই পরিচারিকা? তারপর থানায় গিয়ে আত্মসমর্পণও করলেন! পরিবারের পক্ষ থেকে উঠে আসা ‘ব্ল্যাকমেল’ তত্ত্বও ভাবাচ্ছে পুলিশকে। ধৃত পরিচারিকার সঙ্গে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক ছিল কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ