রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে। রাজ্যজুড়ে উন্নয়নের কাজ শুরু হয়েছে। বেশ কিছু বিষয়ে অলিখিত নির্দেশনামাও দেখা যাচ্ছে স্থানীয় গেরুয়া নেতৃত্বের তরফে! এবার মাংস বিক্রি নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার ‘দাবি’ জানাল হিন্দু জাগরণ মঞ্চ! কিন্তু কি ধরনের দাবি? কী ধরনের মাংস বিক্রি করা হচ্ছে? হালাল না ঝটকা! সেই বার্তা এবার মাংস বিক্রেতাদের দেওয়ার দাবি জানানো হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর গুঞ্জনও ছড়িয়েছে।
দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় একাধিক খাসি, মুরগির মাংসের দোকান আছে। রবিবার মাংস কেনার জন্য ক্রেতারা ভিড়ও করেন। এদিন সকালে বাজার এলাকায় দেখা যায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের। মাংস বিক্রেতাদের সঙ্গে তাঁরা কথা বলেন। যে মাংস বিক্রি করা হচ্ছে, সেগুলি কি হালালের? নাকি অন্য পদ্ধতিতে কাটা? সেই বিষয়টি মাংসের দোকানের সামনে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। সেই দাবি এদিন বিক্রেতাদের কাছে জানানো হয়।
হিন্দু জাগরণ মঞ্চের দাবি, ক্রেতাদের জানার অধিকার রয়েছে তাঁরা কোন ধরনের মাংস কিনছেন। দোকানের সামনে বোর্ড থাকলে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কোথায় হালাল এবং কোথায় ঝটকা মাংস বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন। সংগঠনের পক্ষ থেকে দীপ দাস বলেন, “আমাদের একটাই উদ্দেশ্য, দোকানের সামনে এই বোর্ড টাঙানো থাকলে সাধারণ মানুষ সহজেই দোকান চিনতে পারবেন। এরপর যে যেখান থেকে খুশি স্বাধীনভাবে মাংস কিনতে পারবেন। সেই কারণেই আমরা দোকানদারদের কাছে এই বোর্ড টাঙানোর আবেদন জানাচ্ছি।” ঘটনা নিয়ে সকাল থেকেই শোরগোল ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!
-
খাবার টেবিলে সঙ্গীর অভাব? একসঙ্গে খাওয়াতেও লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, একায় বিপদ কোথায়?
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট