সামশেরগঞ্জ হিংসায় (Samserganj Violence) মামলায় এবার ১২ দোষীর ১০ বছরের জেল। কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এই ১২ অভিযুক্তের মধ্যে ৫ জনই হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। হিংসার সময়ে বলরাম পাল নামে এক ব্যক্তির বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা ও মারধরের ঘটনায় একটি মামলা রুজু করেছিল সামশেরগঞ্জ থানার পুলিশ।
সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্তের পর জানিয়েছিল, হিংসার সময়ে পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সেই সঙ্গে পরিবারের সদস্যদের উপর নৃশংস অত্যাচারেরও অভিযোগ ছিল। আগুন লাগানো ও খুনের চেষ্টার ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ আলাদা একটি মামলা রুজু করেছিল, যার তদন্ত চলেছে পৃথকভাবে। সেই ঘটনাতেই এবার ১২ জনের ১০ বছরের হাজতবাসের নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছর ১২ এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে গত বছর অশান্ত হয়ে উঠেছিল জঙ্গিপুরের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকা। সেই হিংসায় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে গত বছরের ডিসেম্বরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল জঙ্গিপুর আদালত। বিচারক এ-ও জানিয়েছিলেন, রাজনৈতিক নয়, ব্যক্তিগত রোষে ওই জোড়া খুনের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সে সময় বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে।
সর্বশেষ খবর
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের