Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari in Halisahar

স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী

গত শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারের মৃত্যু হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৪:২৬

options
link
স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী zoom
হালিশহরে নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী
Advertisement

ঘরে ছোট ছোট দুই সন্তান। মেয়ের বয়স ৯। দ্বিতীয় সন্তান আরও ছোট। স্বামীর মৃত্যুর পর তাই কাঁধে গুরুদায়িত্ব। মনের মানুষ হারানোর যন্ত্রণায় আকূল হলেও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে চান হালিশহরের (Halisahar) নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর। লক্ষ্য একটাই, স্বামীর মৃত্যুর সুবিচার। এই লড়াইতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাশে পেয়ে মুগ্ধ তিনি।

নিহতের স্ত্রী জেনি শর্মা কেওট জানান, মুখ্যমন্ত্রীর উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে অ্যাটেনডেন্টের চাকরি দিয়েছেন। ছেলেমেয়ের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করেছেন। তবে তাঁর দাবি, স্বামীর মৃত্যুর সুবিচার। জেনির অভিযোগ, তাঁর স্বামীর মৃত্যু জন্য দায়ী পুলিশরাই। শুক্রবারের সেই ‘অভিশপ্ত’ রাতে ১০টার সময় স্বামীর সঙ্গে দেখা করেন। ততক্ষণ পর্যন্ত স্বামী সুস্থই ছিলেন। তারপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে স্বামীর মৃত্যু হল, সে রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয় তাঁর। এর আগে রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান। তবে পথেই ‘জনরোষে’র শিকার হন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ছোড়া হয়। শেষমেশ যদিও তৃণমূল কর্মীর বাড়ি পর্যন্ত পৌঁছন মমতা। তবে নিহতের স্ত্রী জেনির সঙ্গে দেখা হয়নি তাঁর। কেন দেখা করলেন না জেনি? তাঁর দাবি, সেই সময় ঘুমোচ্ছিলেন বলে দেখা হয়নি। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে আসলে দেখা করবেন? সে প্রশ্নের জবাব যদিও এড়িয়ে যান জেনি। উল্লেখ্য, গত শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের দাবি, মেডিক্যাল টেস্টের সময় সুস্থ ছিলেন তিনি। গভীর রাতে পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়। পুলিশি অত্যাচারে বিরজুর প্রাণহানি হয়েছে বলেই অভিযোগ পরিবারের। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে জোর চাপানউতোর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.