Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Basirhat

লালসার শিকার, বসিরহাটে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দাদু

ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৫, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৫, ১৭:৪০

options
link
লালসার শিকার, বসিরহাটে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দাদু zoom
প্রতীকী ছবি

গোবিন্দ রায়, বসিরহাট: দাদুর লালসার শিকার সাত বছরের নাবালিকা। বাড়িতে কারও না থাকার সুযোগে নাতনিকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরনার বসিরহাটের হাসনাবাদ থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বছর ৫৫-এর আয়ুব গাজি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, হাসনাবাদের বাসিন্দা ওই শিশুটির বাবা-মা ভিক্ষা করে সংসার চালান। প্রতিদিন সকাল হলে দুজনেই বেরিয়ে যান বাড়ি থেকে। বাড়িতেই সাত বছরের ওই কন্যা দাদুর সঙ্গে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোমবার ওই প্রৌঢ় নাতনির উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে না জানাতেও বলা হয়েছিল। অত্যাচারের পর থেকেই ওই শিশু অসুস্থ হয়ে পড়ে।

Advertisement

বাবা-মা বাড়ি ফিরে দেখতে পান মেয়ে ভয়ে সিঁটিয়ে আছে। এরপরই ওই নাবালিকা আরও অসুস্থ বোধ করে। বাবা-মাকে ঘটনার কথা জানায়। সব শুনে স্তম্ভিত হয়ে যান দুজনে। কালবিলম্ব না করে হাসনাবাদ থানায় নাবালিকার বাবা-মা লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পকসো ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা হয়েছে। বাবা যে এমন কাজ করতে পারেন, বিশ্বাস করতে পারছেন না ওই নাবালিকার মা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.