একদিনেই বারাকপুর মহকুমার রাজনীতিতে জোড়া ধাক্কা। একদিকে, একযোগে ১৯ সদস্যের পদত্যাগে ভেঙে গেল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড। অন্যদিকে, দীর্ঘ ১৭ বছরের বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস চেয়ারম্যান পদ, কাউন্সিলর পদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফার ঘোষণা করলেন। পরপর এই দুই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
উল্লেখ্য, ২৯ সদস্যের মোহনপুর পঞ্চায়েতে আগেই দু’জন সদস্য পদত্যাগ করেছিলেন। আজ, সোমবার উপপ্রধান সব্যসাচী বিশ্বাস-সহ আরও ১৯ জন সদস্য বিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এর জেরে কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বোর্ডের পতন ঘটল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব্যসাচী বিশ্বাস দাবি করেন, ৪ মে-র পর থেকে পঞ্চায়েত প্রধান অনুপস্থিত। ফলে উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন পরিষেবা কার্যত থমকে গিয়েছে। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে না পেরে এবং তাঁদের কাছে কোনও সদুত্তর দিতে না পারার পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই মানুষের স্বার্থে সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁর। অন্যদিকে, সোমবার চেয়ারম্যান পদ, কাউন্সিলর পদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন উত্তম দাস।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁর দাবি, বারাকপুরের মানুষ তৃণমূল, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর জনগণের রায়কে সম্মান জানিয়ে নৈতিক দায়িত্ববোধ থেকেই চেয়ারম্যান ও কাউন্সিলর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে দল থেকেও অব্যাহতি নেওয়ার ঘোষণা করেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চল্লিশে চালসে নন! স্পেনকে রুখে দিয়ে ভোজিনহার ফলোয়ার বাড়ল দেশের জনসংখ্যার ১০ গুণ
-
জাল লটারি কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্য, পুলিশের জালে কিংপিন, উদ্ধার লাখ লাখ টাকা
-
দেশের বাজার সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ, ডিজেল ও এটিএফের রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র
-
‘ডাঁট’ ডাহা ফেল! সরতেই হচ্ছে যুগ্মসচিব মদনকে, সিএবিতে এবার নির্বাচনী দামামা
-
৩০০ কোটি টাকার মাটি চুরিতেও জড়াল অভিষেকের নাম! এফআইআর বিজেপির ববির



