দিব্যেন্দু মজুমদার, হুগলি: গুগল পে’র (Google Pay) মাধ্যমে মোবাইল রিচার্জ করে প্রতারণার শিকার হুগলির উত্তরপাড়া মাখলার ব্যবসায়ী অঙ্কন সেনগুপ্ত। ওটিপি ছাড়াই রাতারাতি ওই ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ১৪ হাজার ৯৯২ টাকা। এই বিষয়ে উত্তরপাড়া থানা ও চন্দননগর সাইবার সেলে ওই ব্যবসায়ী একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ব্যবসায়ী অঙ্কন সেনগুপ্ত জানান, গুগল পে’র মাধ্যমে গত সোমবার তাঁর মোবাইলে ৫৯৯ টাকা রিচার্জ করেন। অভিযোগ, তাঁর ফোন রিচার্জ হয়নি। কিন্তু তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৯৯ টাকা কেটে নেওয়া হয়। এরপরই তিনি হেল্পলাইন নম্বরে ফোন করেন। কিন্তু রিং হয়ে ফোন কেটে যায়। এরপর তাঁর কাছে একটি ফোন আসে। জানানো হয় সার্ভিস সেন্টার থেকে বলছি। অঙ্কনবাবুকে বলা হয়, তারা যে নির্দেশ দেবেন সেই মতো কাজ করলে তাঁর অ্যাকাউন্টে ৫৯৯ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু তখনও অঙ্কনবাবু জানতেন না তিনি বড় প্রতারণার শিকার হতে চলেছেন। প্রতারকের নির্দেশ মতো ১৪৯৯২ প্রেস করেন। তারপরই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই নম্বরের সম পরিমাণ টাকা উধাও হয়ে যায়। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর কাছ থেকে পিন নম্বর, কার্ড নম্বর কিছুই চাওয়া হয়নি। এমনকী তাঁকে কোনো ওটিপিও পাঠানো হয়নি। অন্য দিকে তিনি জিও নম্বরে রিচার্জ করা ৫৯৯ টাকা ছ’ঘন্টার মধ্যে ওই অ্যাকাউন্টে ফেরত করে দেওয়া হয়।
[আরও পড়ুন: নিষেধাজ্ঞা উড়িয়ে মোরাম বোঝাই গাড়ি চলাচল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংসাবাতী ক্যানালের সেতু]
প্রতারণার পরই তিনি উত্তরপাড়া থানা ও চন্দননগর সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করেন। অঙ্কনবাবুর দাবি, অনেক প্রতারকই এখন ভুয়ো সাইট খুলে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।
[আরও পড়ুন: গুলি নয়, কিডনির সমস্যাতেই মৃত্যু রায়গঞ্জের বিজেপি কর্মীর, বলছে ময়নাতদন্ত রিপোর্ট]
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি