Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Nadia

বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা

রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানপুরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৫:২২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১৫:২২

options
link
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা zoom
উদ্ধার হওয়া সোনার বিস্কুট। নিজস্ব ছবি।
Advertisement

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের বানপুর থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ। রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানপুরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনা কী কারণে মজুত করে রাখা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকা থেকে বাংলাদেশের সীমান্ত খুব কাছে। বাংলাদেশে এই সোনা পাচার করা হচ্ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে ফুলবাড়ি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সোনা পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১৫ কেজি ৬০৭ গ্রাম। বিএসএফের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।

Advertisement

সূত্রের খবর, বিপুল পরিমাণ এই সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.