Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Nadia

ভালোবেসে ডেকেছিল প্রেমিকা, বাড়ির অদূরে মিলল দেহ! যুবকের মর্মান্তিক পরিণতির নেপথ্যে কারা?

প্রেমিকা ফোন করে তাঁদের বাড়িতে যেতে বলেছিলেন প্রেমিককে! সেই ফোন পেয়ে প্রেমিকার বাড়িতে হাজির হয় প্রেমিক। সারারাত আর তার খোঁজ পায়নি ওই যুবকের পরিবার। পরে এদিন সকালে প্রেমিকার বাড়ির পাশেই উদ্ধার হল ওই যুবকের মৃতদেহ!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৬:০৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৬:০৯

options
link
ভালোবেসে ডেকেছিল প্রেমিকা, বাড়ির অদূরে মিলল দেহ! যুবকের মর্মান্তিক পরিণতির নেপথ্যে কারা? zoom
প্রতীকী ছবি।
Advertisement

প্রেমিকা ফোন করে তাঁদের বাড়িতে যেতে বলেছিলেন প্রেমিককে! সেই ফোন পেয়ে প্রেমিকার বাড়িতে হাজির হন যুবক। সারারাত আর তার খোঁজ পায়নি ওই যুবকের পরিবার। পরে এদিন সকালে প্রেমিকার বাড়ির পাশেই উদ্ধার হল ওই যুবকের মৃতদেহ! প্রেমিককে বাড়ি ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের নাম সৌরভ হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের গেদে হালদারপাড়ায় বাড়ি ওই যুবকের। ওই যুবকের নাম সৌরভ হালদার। দীর্ঘদিন ধরে সৌরভের সঙ্গে পেমা হালদার নামে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, ওই সম্পর্ক ওই তরুণীর বাড়ির লোক মেনে নেয়নি। ওই যুবককে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়েছিল! যদিও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিলেন না ওই যুবক।

Advertisement

গতকাল, শনিবার রাতে ওই যুবককে ফোন করে বাড়িতে ডেকেছিলেন তরুণী! ফোন পেয়ে সৌরভ সেখানে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে দাবি। রাত হয়ে গেলেও সৌরভের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ। সকালে সৌরভের পরিবার জানতে পারে, ওই যুবকের দেহ তরুণীর বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে পড়ে রয়েছে। সে কথা শুনেই দ্রুট অকুস্থলে পৌঁছন স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। খবর যায় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রেমিকার বাড়ির লোকজন ডাকিয়ে এনে সৌরভকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.