Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Kharagpur

খড়গপুরের গ্রাম থেকে মাইক্রোসফটে কোটি বেতনের চাকরি! কৃষকপুত্রের স্বপ্নের উড়ান

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই হয় না। তার জন্য চাই মেধার সঙ্গে কঠোর অধ্যবসায় ও নিষ্ঠা। আর এই কঠোর অধ্যবসায় ও নিষ্ঠাকে সম্বল করে এখন কোটি টাকার চাকরির প্রস্তাব হাতে নিয়ে ঘুরছেন খড়গপুর দুই নম্বর ব্লকের পপড়আড়া (৬/২) গ্রাম পঞ্চায়েতের বাড়বাঁশি গ্রামের সুমন বেরা।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:১৮

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:১৮

options
link
খড়গপুরের গ্রাম থেকে মাইক্রোসফটে কোটি বেতনের চাকরি! কৃষকপুত্রের স্বপ্নের উড়ান zoom
নিজের বাড়িতে ওই তরুণ। নিজস্ব চিত্র
Advertisement

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই হয় না। তার জন্য চাই মেধার সঙ্গে কঠোর অধ্যবসায় ও নিষ্ঠা। আর এই কঠোর অধ্যবসায় ও নিষ্ঠাকে সম্বল করে এখন কোটি টাকার চাকরির প্রস্তাব হাতে নিয়ে ঘুরছেন খড়গপুর (Kharagpur) দুই নম্বর ব্লকের পপড়আড়া (৬/২) গ্রাম পঞ্চায়েতের বাড়বাঁশি গ্রামের সুমন বেরা।

ছোটবেলা থেকেই মেধাবী এই ছেলেটি বাড়বাঁশি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছেন এবং উচ্চমাধ্যমিক পাস করেছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে। অষ্টম শ্রেণি থেকেই স্কলারশিপ নিয়ে পড়াশোনা তাঁর। বাড়ির আর্থিক পরিস্থিতিও উল্লেখযোগ্য কিছু নয়। বাবার এক বিঘা চাষজমি ও অ্যাসবেসটসের ছাউনি দেওয়া একতলা একটি বাড়ি সম্বল। এই ভাঙা বাড়িতে বসেই আজ মার্কিন বহুজাতিক আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের অধীন পেশাদার নেটওয়ার্কিং সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘লিঙ্কডইন’-এ এক কোটি টাকা প‌্যাকেজে চাকরির প্রস্তাব পেয়েছেন।

Advertisement

এদিন তিনি বলেন, “আশা করিনি এত ভালো অফার পাব। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের জুলাই মাসে বেঙ্গালুরুতে চলে যাব।”

বর্তমানে তিনি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের জুলাই মাসে গ্রামের গর্ব এই তরুণ বেঙ্গালুরুতে পাড়ি দেবেন। এদিন তিনি বলেন, “আশা করিনি এত ভালো অফার পাব। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের জুলাই মাসে বেঙ্গালুরুতে চলে যাব।” পরিবারে বাবা-মা ও এক দিদি রয়েছেন। আরেক দিদির বিয়ে হয়ে গিয়েছে। পরিবার এখন চলে বাবা অচলকুমার বেরা ও ছোড়দির টিউশন থেকে রোজগারে। বাবা অচলকুমার বেরা বললেন, “ছেলে এত ভালো চাকরির অফার পেয়েছে তাতে আমরা খুবই খুশি। এবারে হয়তো সংসারে একটু সুখের মুখ দেখব।” পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি চর্চায় বরাবরই আগ্রহী ছিলেন। তিনি ২০২৪ সালের অক্টোবরে এক সংস্থায় ইন্টার্নশিপের জন্য মনোনীত হন। এরপর বেঙ্গালুরুতে ৩ মাসের জন্য ইন্টার্নশিপ করেন।

এবার বড় জায়গা থেকে কাজের সুযোগ। কাজের দক্ষতা ও যোগ্যতা দেখেই সম্প্রতি বছরে প্রায় এক কোটি টাকার চাকরির অফার লেটার পেয়েছেন। এই কথা শোনার পরেই খুশি পরিবার। ছেলের সাফল্যে গর্বিত বাবা-মা। এদিকে গ্রামের ছেলের গর্বে গর্বিত পপড়আড়া (৬/২) গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেরা বলেন, “আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে ওকে সংবর্ধনা দেওয়া হয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.