পালাবদলের পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসেছে বাংলা। এই প্রথম কৃষ্ণনগরে এই কার্ডের সুবিধা পেলেন এক রোগী। বিনামূল্যে লিগামেন্টের অস্ত্রোপচার হল এক মহিলার। হাসপাতালে গিয়ে রোগীর সঙ্গে দেখা করলেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ। রোগীর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।
নদিয়ার কৃষ্ণনগরের রাজাপুর গ্রামের বাসিন্দা সাহেবা খাতুন। দীর্ঘদিন ধরে পায়ের লিগামেন্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড থাকায় তার আওতায় এলাকারই বেসরকারি হাসপাতালে শুরু হয় চিকিৎসা। জানা গিয়েছে, একেবারে বিনামূল্যে চিকিৎসা হয়েছে তাঁর। এপ্রসঙ্গে সাহেবা বলেন, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। এত দ্রুত কার্ড চালু হয়ে চিকিৎসার সুবিধা পাবেন, তা তিনি ভাবেননি।
আরও পড়ুন:
রোগীর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ। রোগীর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। সাধন ঘোষ বলেন, আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে এই ধরনের জটিল অস্ত্রোপচার বিনামূল্যে হওয়া গুরুত্বপূর্ণ বিষয়। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এলাকায় এমন পরিষেবা এই প্রথম বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ হয়েছে। তবে রাজ্যে মোট কতজন এই সুবিধা পেয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!