Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
TMC MLA Arrested

বাচ্চাদের ফুটবল চুরি! আটক পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক, উঠল ‘চোর’ স্লোগান

রাজ্যের দিকে দিকে সরকারি ত্রাণ, পেট্রল-ডিজেল-সহ একাধিক জিনিসপত্র উদ্ধার হচ্ছে। এবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে মিলল বাচাদের খেলার ফুটবল! শুধু তাই নয়, বাড়ি থেকে মিলেছে বেশ কিছু সরকারি ত্রিপল-সহ অন্যান্য জিনিস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে।

Advertisement
অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:৪১

link
অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:৪১

options
link
বাচ্চাদের ফুটবল চুরি! আটক পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক, উঠল ‘চোর’ স্লোগান zoom
চ্চাদের ফুটবল চুরি! আটক পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক।

রাজ্যের দিকে দিকে সরকারি ত্রাণ, পেট্রল-ডিজেল-সহ একাধিক জিনিসপত্র উদ্ধার হচ্ছে। এবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে মিলল বাচাদের খেলার ফুটবল! শুধু তাই নয়, বাড়ি থেকে মিলেছে বেশ কিছু সরকারি ত্রিপল-সহ অন্যান্য জিনিস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। ঘটনায় পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC MLA Arrested) তপন চট্টোপাধ্যায়কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তল্লাশি চলছে ওই বিধায়কের বাড়িতে। তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে ‘চোর চোর’ বলে সরব হন স্থানীয়দের একাংশ।

তৃণমূল নেতা তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর বিধায়ক ছিলেন। পালাবদলের বঙ্গে তিনি এখন প্রাক্তন। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। আজ, রবিবার তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় পূর্বস্থলী থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। কথাবার্তার পর তপন চট্টোপাধ্যায়ের বাড়ি তল্লাশি শুরু হয়। কিছু সময় তল্লাশির পরই ওই বাড়ি থেকে পাওয়া যায় প্রচুর সংখ্যায় ত্রিপল। সরকারি ত্রিপল কীভাবে তাঁর বাড়িতে মজুত রয়েছে? সেই প্রশ্ন ওঠে। তখনও বিস্ময়ের বাকি রয়েছে। কারণ, তাঁর বাড়ি থেকে এরপরই পাওয়া যায় বাচ্চাদের খেলার ফুটবল! 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তল্লাশির পরই ওই বাড়ি থেকে পাওয়া যায় প্রচুর সংখ্যায় ত্রিপল। সরকারি ত্রিপল কীভাবে তাঁর বাড়িতে মজুত রয়েছে? সেই প্রশ্ন ওঠে। তখনও বিস্ময়ের বাকি রয়েছে। কারণ, তাঁর বাড়ি থেকে এরপরই পাওয়া যায় বাচ্চাদের খেলার ফুটবল!

এত সংখ্যায় ফুটবল প্রাক্তন বিধায়কের বাড়িতে কীভাবে এল? সেই প্রশ্ন ওঠে। রাজ্য সরকারের তরফে অতীতে ছেলে, বাচ্চাদের খেলার জন্য ফুটবল বিলি করা হত। এলাকার বিধায়করা সেই ফুটবল বিলি করতেন। তাহলে এইসব ফুটবল বিলি না করে বাড়িতে রেখে দেওয়া হয়েছিল? শুধু ফুটবলই না, বিপুল পরিমাণ ত্রিপলও উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু সময় দুর্গতদের ত্রিপল-সহ খাবারদাবার বিলি হয়েছে। সেই ত্রিপল বহু সংখ্যায় তাঁর বাড়ি থেকে উদ্ধার হল। কীভাবে সেসব তাঁর বাড়িতে রয়েছে? সেই প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি ওই তৃণমূল নেতা। এরপরই তাঁকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হয়।

তাঁকে বাড়ি থেকে বার করে পুলিশের গাড়িতে তোলার সময় ভিড় করেন স্থানীয়রা। বিক্ষোভ দেখানো হয়। দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয়রা তৃণমূল নেতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। তাঁকে থানায় নিয়ে গিয়ে জেরা চলছে। তবে কত পরিমান ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে? পুলিশের তরফে এখনও পর্যন্ত সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.