Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Burdhaman

শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মার প্রধান শিক্ষকের! গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক কুন্তল।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৯:১৯

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৯:১৯

options
link
শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মার প্রধান শিক্ষকের! গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে zoom
১৩ জুলাই, সোমবার। অভিযুক্ত কুন্তলকে তোলা হচ্ছে আদালতে। নিজস্ব ছবি।
Advertisement

সহকর্মী শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার, তাঁকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে প্রাক্তন সিপিএম সাংসদের ছেলেকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। বর্ধমানের বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ কুন্তল হক। তিনি সিপিএমের প্রাক্তন সাংসদ সাইদুল হকের ছেলে। সোমবার কুন্তলকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন কুন্তল।

অভিযুক্ত ব্যক্তি বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের এক শিক্ষিকা কুন্তলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষিকার অভিযোগ, স্কুলে কুন্তলের সঙ্গে তাঁর বচসা হয়। মূলত স্টাফরুমে হাজিরা খাতা নিয়ে যাওয়া নিয়ে বচসা বাধে। সেই সময় কুন্তল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকী তাঁর দিকে চেয়ার ছুড়ে মারেন প্রধান শিক্ষক। চেয়ার লেগে আঘাত পান ওই শিক্ষিকা। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাও করাতে হয় তাঁকে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। এদিন আদালতের পথে কুন্তল দাবি করেন, ওই শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন না। সময়ে হাজির হন না। এই সব ঘটনারই প্রতিবাদ করেছিলেন তিনি। সেই কারণেই তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কুন্তলের কথায়, “দিনের পর দিন স্কুলে না এলেও কিছু বলা যাবে না। দেরি করে এলেও কিছু বলা যাবে না?” উল্লেখ্য, কুন্তল হকের বাবা হলে প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হক। তিনি অবিভক্ত বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.