সুবীর দাস, কল্যাণী: নাবালিকা ভাগ্নীর উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল গুণধর ‘মামা’। কয়েক বছর ধরে মামলা চলার পরে আজ শনিবার সাজা ঘোষণা হল। কল্যাণী মহকুমা আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল। তাঁকে ১০ বছরের সাজা শোনাল আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারির। হরিণঘাটা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নয় বছরের নাবালিকা। ওই এলাকার বাসিন্দা চিরঞ্জিত ধারা, সম্পর্কে তার মামা হয়। পুতুল কিনে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে বেরিয়েছিল ওই ব্যক্তি। কিন্তু বাজারে না গিয়ে ওই নাবালিকাকে নিয়ে চিরঞ্জিত ফতেপুর স্কুলপাড়ার একটি নির্জন ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানেই ভাগ্নীর উপর নির্যাতন চালাতে থাকে সে।
নাবালিকা একাধিক বার বারণ করলেও সেই কথা কানে তোলেনি মামা। গায়ের জোরে মামার সঙ্গে পেরেও ওঠেনি নাবালিকা। পরে ওই নাবালিকাকে ছেড়ে দেন চিরঞ্জিত। ওই নাবালিকা ফিরে বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরেই পরিবারের লোকজন চিরঞ্জিত ধারার বিরুদ্ধে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পকসো ধারায় মামলা শুরু হয়। নাবালিকার বয়ানও রেকর্ড করা হয়েছিল। এলডি এডিজে কল্যাণী আদালতে শুরু হয় মামলা।
গতকাল শুক্রবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল। আজ শনিবার চিরঞ্জিত ধারার সাজা ঘোষণা হল। বিচারক তাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও পাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে। এই রায় শুনে খুশি ওই নাবালিকার পরিবার।
সর্বশেষ খবর
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র
-
গালওয়ান নিয়ে আপত্তিকর দৃশ্য! সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডে আটকে ছাড়পত্র
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩