রেশন থেকে পোকা ধরা চাল, গম নেবেন না। প্রতিবাদ করুন। রেশন ডিলারদের কাছে খারাপ সামগ্রী গেলে তা ডিস্ট্রিবিউটরদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ সামগ্রী বিতরণ করলে তার দায় রেশন ডিলারদের। বাঁকুড়ার ১ ব্লকের বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়ে এমনই বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
শনিবার আদিবাসী-প্রধান ধুলকুমারী গ্রামে যান মন্ত্রী। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের রেশন সংক্রান্ত অভাব-অভিযোগ শোনেন। রেশন ডিলারের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কি না, তাও জানতে চান মন্ত্রী। উপভোক্তারা জানান, তাঁরা আগের থেকে ভালো মানের সামগ্রী পাচ্ছেন। পরে হরেকৃষ্ণপুরের রেশন দোকানে গিয়ে সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখেন। ডিলারকে উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “কোনও গ্রাহককে খারাপ জিনিস দেবেন না। এ নিয়ে যেন ডিপার্টমেন্টে কোনও অভিযোগ জমা না পড়ে।”
আরও পড়ুন:
বাঁকুড়া-১ ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশনের দোকানে মজুত থাকা গম, চালের গুণগত মান পরীক্ষা করে দেখেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সরকারের মূল উদ্দেশ্য প্রাপকরা যাতে ভালো মানের চাল, গম পান। বাঁকুড়ায় এসেছি। আমজনতার কথা, আগের থেকে রেশনের সামগ্রীর গুণগত মান ভালো হয়েছে। সব রেশন ডিলারদের বলছি, খারাপ চাল, গম এলে তা ডিস্ট্রিবিউটরদের কাছে ফেরত পাঠিয়ে দেবেন। সাধারণ মানুষকে খারাপ সামগ্রী দেবেন না। যদি দেন তাহলে তার দায় রেশন ডিলারের। আমরাও দায়বদ্ধ জনতার কাছে। দুর্নীতির সঙ্গে কোনও আপস করব না। মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথাও জানান স্থানীয়েরা। বাসিন্দা কান্ত মুর্মুর কথায়, “মন্ত্রী জানতে চেয়েছেন রেশন ঠিকমতো পাচ্ছি কি না, চাল-গমের মান কেমন। আটার বদলে গম দেওয়া হচ্ছে। তাতে আমরা খুশি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও
-
‘তিনি বৃদ্ধ হলেন’, সিপিএমের বর্ধিত অধিবেশনে অনুপস্থিত থেকেও ‘বনস্পতির ছায়া’ বিমান বসু