এসআইআরে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ গিয়েছে। কেন্দ্রীয় সরকার মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে। এবার মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যার নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। উদ্বাস্তু মতুয়ারা বঞ্চিত হবেন না। তাঁদের সরকারি কোনও পরিষেবা থেকেই বঞ্চিত করা যাবে না। তবে দ্রুত তাঁদের সিএএ-তে আবেদন করতে হবে। সেই বার্তা দিয়েছেন অশোক কীর্তনিয়া।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে এসআইআরের কারণে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের নামও কাটা হয়েছে। বনগাঁ মহকুমা অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের বড় অংশের মানুষের বাস। এবার ভোটে ফলাফল কোন দিকে যাবে? সেই প্রশ্ন উঠেছিল। যদিও দেখা যায় মতুয়াগড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম বিজেপি গেরুয়া শিবির। মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি সবক’টি আসনেই জয়ী হয়েছে। বনগাঁ উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া।
এবার ভোটে ফলাফল কোন দিকে যাবে? সেই প্রশ্ন উঠেছিল। যদিও দেখা যায় মতুয়াগড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম বিজেপি গেরুয়া শিবির। মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি সবক’টি আসনেই জয়ী হয়েছে।
এদিকে নাম বাদ পড়া মতুয়াদের কী হবে? তাঁদের সরকারি পরিষেবা এবার বন্ধ হয়ে যাবে? সেই আতঙ্ক কাজ করছে একটা বড় অংশের মধ্যে। অনেকেই সিএএ-তে আবেদন করেছেন। অনেকে এখনও আবেদন করেননি। তাঁদের পাশে দাঁড়িয়ে এবার অভয়বার্তা দিলেন খাদ্যমন্ত্রী। যারা এখনও সিএএ-তে আবেদন করেননি, তাঁরা কোনও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। সেই আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে নাম বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়াদের অতি দ্রুত সিএএ-তে ফর্মফিলাপ করার আবেদন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু মতুয়াদের ভুল বুঝিয়েছেন। সেই অভিযোগ ফের করেন অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। উদ্বাস্তু মতুয়াদের দ্রুত নাগরিকত্ব ফর্মফিলাপের আবেদন করার বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে গিয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মতুয়াদের জন্য বিজেপি সরকার আছে। সেই আবহে এবার অশোক কীর্তনিয়া বড় বার্তা দিলেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি



