সঞ্জিত ঘোষ, নদিয়া: কাকভোরে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন। আর সেই আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশন সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাজদিয়া স্টেশন এলাকায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান রয়েছে। এদিন ভোর চারটে নাগাদ সেই দোকানে আগুন লাগে। শীতের কাকভোরে তখন প্রায় প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন। এলাকায় ধোঁয়া দেখতে পাওয়া যায়। ওই দোকানে আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রা ছুটে যান সেখানে। লোকজনই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। আগুনের লেলিহান শিখা তখন অনেকটাই দোকানকে গ্রাস করেছে। কিছু সময় পরে ভিতর থেকে সিলিন্ডার ফাটার আওয়াজও আসে। তাতে আগুনের মাত্রা আরও বেড়ে যায়।
সেই আগুন নেভাতে গিয়েই গুরুতর জখম হন অরুণ সিংহ ও চঞ্চল হালদার নামে দুই স্থানীয়। তাঁদের উদ্ধার করে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। মাজদিয়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। বাজার এলাকার দোকানে আগুন লাগার কারণে যথেষ্ঠ আতঙ্ক ছড়ায়।
শর্টসার্কিট থেকে কি ওই আগুন লাগল? নাকি অন্য কোনও কারণ? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব