বাবুল হক, মালদহ: ২৫ বছরের বদলা। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। টানটান উত্তেজনার ম্যাচ শেষে স্বাভাবিকভাবে জয়োল্লাসে মেতে ওঠেন প্রায় সকলে। বাজি, পটকা ফাটিয়ে সাফল্য উদযাপন করেন কেউ কেউ। আর তারই মাঝে অঘটন। বাজি ছিটকে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন। ক্ষতিগ্রস্ত কমপক্ষে দুই-তিনটি দোকান।
মালদহের ফোয়ারা মোড়ে রয়েছে হকার্স মার্কেট। সেখানে একাধিক দোকানপাট রয়েছে। ব্যবসায়ীদের দাবি, রবিবার রাতে ভারতের জয়ের পরই স্থানীয়রা হকার্স মার্কেটের সামনে জড়ো হন। ভারতের জয়ের আনন্দে বাজি ফাটাতে শুরু করেন তাঁরা। আচমকা আগুনের ফুলকি একটি দোকানে পড়ে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের মোট তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের।
প্রসঙ্গত, ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেবার আইসিসি নকআউট ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়িরা। ২৫ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ম্যাচের সেরাও টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাই ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ভারতীয় দলকে শুভেচ্ছা পাঠাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ সকলেই।
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল
-
স্নানের ভিডিও তুলে লাগাতার ‘ব্ল্যাকমেল’, প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
-
তৃণমূলের পর এনসিপিআই! কার্যালয় ফিরে পেতে আদালতে অধীর, ‘এ তো দিল্লির মসনদ’, তাজ্জব হাই কোর্ট