Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Haldia

বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন

একবার্তায় হলদিয়া পেট্রোকেমিক্যালের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে সমস্ত কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য।

অচিন্ত বেরা
অচিন্ত বেরা

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ২০:০৭

link
অচিন্ত বেরা
অচিন্ত বেরা

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ২০:০৭

options
link
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন zoom
হলদিয়ায় ভয়াবহ আগুন।
Advertisement

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে হঠাৎ করেই হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ন্যাপথা পাইপলাইন ফেটে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ঘটনায় অন্তত ৩৫ জন ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে রয়েছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও।

তবে কীভাবে ভয়াবহ এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, বাজ পড়া থেকেই আগুন লেগে থাকতে পারে। আরও স্পষ্ট হতে ইতিমধ্যে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোররাত থেকে এলাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। একের পর এক বাজ পড়তে থাকে। সেই সময় হঠাৎ করে পাইপলাইন থেকে ন্যাপথা লিক করতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই পাইপলাইনে। দ্রুত তা ছড়িয়েও পড়ে। জানা যাচ্ছে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্যদিকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে পেট্রোকেমিক্যালের মধ্যে। কর্মীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় একজন জানান, ঘটনার পরেই যাঁরা বাইরে বেরিয়েছিলেন, তাঁরাই আগুনে ঝলসে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং প্রশাসনের আধিকারিকরা। দ্রুত আহতদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জন-সহ আরও কয়েকজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের হলদিয়া হাসপাতালেই চিকিৎসা চলছে।

Advertisement

ঘটনাস্থল পরিদর্শন করেছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। তিনি প্রশাসনের তৎপরতার কথা জানান এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে কীভাবে ভয়াবহ এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, বাজ পড়া থেকেই আগুন লেগে থাকতে পারে। আরও স্পষ্ট হতে ইতিমধ্যে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একবার্তায় হলদিয়া পেট্রোকেমিক্যালের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে সমস্ত কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য। এই বিষয়ে সংস্থার তরফে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.