ওসির মদতে চোরা ডিজেল পাচারের অভিযোগ! তা রুখতে গেলে মহিলা এএসআইকে হেনস্তা আধিকারিকের। দেওয়া হয় তুলামূলক কম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম ও অফিসার ইন চার্জের বিরুদ্ধে অভিযোগ তুলে অভিযোগ দায়ের মহিলা পুলিশের। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলের কাছে অভিযোগ দায়ের করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এএসআই সুপ্রিয়া মুখোপাধ্যায়।
নির্বাচনের পর বাংলায় ক্ষমতায় আসে বিজেপি সরকার। তারপর থেকেই পুলিশ প্রশাসনকে বিভিন্ন অসামাজিক, অনৈতিক ও অবৈধ কাজের বিরুদ্ধে তৎপর থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত অন্ডালে অবৈধভাবে লিটার লিটার ডিজেল পাচার রুখতে যান সুপ্রিয়াদেবী। দুষ্কৃতীদের জেরা করতেই উঠে আসে অন্ডাল থানার ওসির নাম। জানা যায় মাসোহারার কথা। তার নির্দেশেই ছাড়া পেয়ে যায় দুষ্কৃতীরা। আরও উঠে আসে পাপ্পুর নামে এক ব্যক্তির নাম। প্রশ্ন ওঠে কে এই পাপ্পু? তাহলে কি অন্ডাল থানার মদতেই বাড়ছে এই পাপ্পুর অবৈধ কারবার?
আরও পড়ুন:
অন্ডাল থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লেডি সিংঘম সুপ্রিয়া মুখোপাধ্যায়ের অভিযোগ “অবৈধ তেল পাচার হচ্ছিল আমি রুখে দাঁড়াই। তখনই ওরা বলে থানার সঙ্গে মাসোহারা করা আছে। পরবর্তীকালে সেই ভিডিও অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেখতে পেলে আমাকে হেনস্থা করেন। আমাকে হেল্প ডেক্সে বসিয়ে দেওয়া হয়।” এরপরই বিষয়টি নিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পলের ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়