বাবার ক্যানসারের চিকিৎসা, সংসারে আর্থিক অনটন। এই টানাপোড়েনে পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসক হওয়ার স্বপ্নটাও ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছিল বিনপুরের ছাত্র সাগর গোস্বামীর। তাঁর পাশে দাঁড়িয়েছিল পুলিশ-প্রশাসন। ওই পড়ুয়ার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিনপুর থানার পুলিশ কর্মীরাও এগিয়ে আসেন। অদম্য জেদ আর অধ্যবসায়ে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিট পরীক্ষায় নজরকাড়া ফল সাগরের।
নিটে সর্বভারতীয় ২২,৬৬২ র্যাঙ্ক সাগরের। চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোল সে। ছোট থেকেই মেধাবী সাগর। মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৯৬ শতাংশ। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি তাঁর উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। সেসবের মধ্যেই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। ক্যানসারে আক্রান্ত হন বাবা। বাবার চিকিৎসার খরচ এবং সংসারের নানা প্রয়োজন মেটাতে গিয়ে সাগরের পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছিল। সাগরের মেধা এবং বাড়ির পরিস্থিতির কথা জানতে পারে বিনপুর থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলার তত্ত্বাবধানে থানার তরফে সাগরকে আর্থিক সাহায্য করা হয়। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় মানসিক উৎসাহও। সেই সহযোগিতাতেই প্রতিকূলতার মধ্যে নিজের প্রস্তুতি চালিয়ে যায় সাগর। নিট পরীক্ষাতেও বসে সে।
আরও পড়ুন:
নিটের ফল প্রকাশের পরে দেখা যায়, সর্বভারতীয় স্তরে ২২,৬৬২ র্যাঙ্ক করেছে সে। সাফল্যের খবর পৌঁছতেই খুশি সাগর ও তার পরিবারের সদস্যরা। প্রবল সংকটে পড়াশোনা থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেসময় পুলিশের সাহায্য তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তাও জানিয়েছেন সাগর। সাগরের কথায়, “আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।তারা না থাকলে এটা সম্ভব হত না। তাদের সাহায্যেই আমি দুর্গাপুরে নিটে কোচিং নিতে পেরেছি। ছোট থেকে স্বপ্ন দেখেছি ডাক্তার হব।”
জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন, “সাগর অত্যন্ত মেধাবী ছাত্র। প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থেকে সে যে ভাবে পড়াশোনা চালিয়ে নিটে সাফল্য পেয়েছে, তা প্রশংসনীয়। তার স্বপ্নপূরণের পথে সামান্য হলেও পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াক—এটাই আমাদের শুভেচ্ছা।” সাগরের পরিবারের সদস্যরাও এই সাফল্যে খুশি। ছেলে আরও এগিয়ে যাক তার লক্ষ্যে। তেমনই চাইছেন সাগরের বাবা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?
-
ফেজ টুপির উপর পরতেই হবে হেলমেট! খিদিরপুর-পার্কসার্কাস-রাজাবাজারের আরোহীদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের
-
বাংলায় ‘রক্তচুরি’! ব্লাড ব্যাঙ্কের অনিয়ম নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য
-
টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ! টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের ভরসা কোন সমীকরণ?
-
আসানসোলে বিজেপির কর্মসূচিতে কয়লা মাফিয়া আনোয়ার! টেনে সভাস্থল থেকে বের করল কর্মীরা