Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Alipurduar

সঙ্গে নকল পরিচয়পত্র, পরনে জলপাই পোশাক! ভোটের আগে আলিপুরদুয়ারে গ্রেপ্তার ভুয়ো জওয়ান

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের আগে আরও বাহিনী আসার কথা। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চও করছেন। এদিকে আলিপুরদুয়ারে এক ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেপ্তার হল। অসম সীমান্ত এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:৪৪

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:৪৪

options
link
সঙ্গে নকল পরিচয়পত্র, পরনে জলপাই পোশাক! ভোটের আগে আলিপুরদুয়ারে গ্রেপ্তার ভুয়ো জওয়ান zoom
Advertisement

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের (WB Assembly Election 2026) আগে আরও বাহিনী আসার কথা। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চও করছেন। এদিকে আলিপুরদুয়ারে (Alipurduar) এক ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেপ্তার হল। অসম সীমান্ত এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শুভঙ্কর দেবনাথ। তাহলে কি কেন্দ্রীয় বাহিনীর পরিচয়পত্র নকল করে, বাহিনীর পোশাক পরে ভুয়ো জওয়ানরা ভিনরাজ্য থেকে বাংলায় ভোটের আগে ঢুকছে? সেই প্রশ্ন উঠেছে।

রাজ্যের আন্তঃরাজ্য সীমানাগুলিতে ভোটের কারণে নাকাচেকিং চলছে। ভিনরাজ্য থেকে টাকা, অস্ত্র, দুষ্কৃতীরা কোনওভাবে ঢুকতে না পারে, সেজন্য কড়া নজরদারি চলছে। আলিপুরদুয়ারের (Alipurduar) অসম সীমান্ত এলাকায় দিন কয়েক আগেও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এবার সীমান্ত এলাকাতেই গ্রেপ্তার হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনও আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চলছিল। 

Advertisement

সেসময় সেখানে দাঁড়ানো একটি চারচাকা গাড়ি থেকে নামে এক যুবক। তাঁর পরনে ছিল বাহিনীর জওয়ানের পোশাক। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁর পরিচয়পত্র পরীক্ষা করতেই দেখা যায় সেটি টেম্পারিং করা! নাকাচেকিং করা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অনুমান, সেটি ভুয়ো। অন্য কোনও জওয়ানের কার্ড ব্যবহার করে ওই যুবক নিজের নাম বসিয়েছেন। এরপরই তাঁকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। আধার কার্ড থেকে পাওয়া যায় পরিচয়। সেটিও ভুয়ো কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট সব খতিয়ে দেখে ওই যুবককে গ্রেপ্তার করেন। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। কেন ভুয়ো পরিচয়পত্র নিয়ে, জওয়ানের পোশাকে তিনি ঘুরছেন? সেই তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.