চম্পাহাটির (Champahati) পিয়ালিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরক। বৃহস্পতিবার দুপুরে বিকট শব্দ পেয়ে ছুটে গিয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন, দাউদাউ করে জ্বলছে কারখানা। ধোঁয়ায় মুড়েছে চারপাশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ও দমকল। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভিতরে সম্ভবত ৫ জন ছিলেন। তাঁরা সকলেই দগ্ধ হয়েছেন বলে খবর। একজনের অবস্থা আশঙ্কাজনক। এই বাজি কারখানার আদৌ লাইসেন্স ছিল? নাকি নিয়মের তোয়াক্কা না করেই কারাখানাটি চালানো হচ্ছিল? ঘটনার পর থেকেই এহেন প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, পিয়ালি গ্রাম ও হালাল বাজি বাজারের মাঝে একটি জলাজমির পাশে তৈরি করা হয়েছিল বাজি কারখানাটি। বৃহস্পতিবার সকালে আচমকাই বিস্ফোরণের শব্দ পান এলাকার বাসিন্দারা। ছুটে গিয়ে দেখেন, জ্বলছে কারখানায়। কালো ধোঁয়ার চাদরে মুড়েছে আকাশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর থানা ও দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। কে এই কারখানার মালিক? বিস্ফোরণের সময় তিনি কি কারখানায় ছিলেন? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, চম্পাহাটি মানেই বাজি। তবে সেখানকার অধিকাংশ কারখানাই চলে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। ফলে দুর্ঘটনাও ঘটে। এই ধরণের বেআইনি বাজি কারখানা বহুবার বহু মানুষের প্রাণ কেড়েছে। পুলিশ তদন্ত করেছে, অভিযুক্তরা গ্রেপ্তারও হয়েছে। তাতেও পরিস্থিতি বদলায়। ফের গজিয়ে উঠেছে নতুন কারখানা। এলাকাবাসীর একাংশের দাবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের একাংশের মদতেই চলছে এই কারখানা। ফলে তাঁদের চিহ্নিত করলে তবেই এই বেআইনি কারখানায় আজীবনের জন্য তালা ঝোলানো সম্ভব হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধূমপান না করেও মুখে ক্যানসারের থাবা! এই ৭ উপসর্গ দেখলে সাবধান হতে হবে আজই
-
যাদবপুরের জমায়েতে ‘দিমাগি নকশাল’! ‘মাওবাদীদের হাতে মার খাব না’, ক্যাম্পাসে হুঙ্কার এবিভিপির
-
উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে খানখান! নয়া নজির গড়ল চিনের ‘সুপারম্যান’, ভিডিও ভাইরাল
-
ডুরান্ড সেমি দেখতে গিয়ে শিলংয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, অভিযোগ গাড়ি ভাঙচুরেরও
-
হাসিনার ‘স্নেহধন্য’ সাহাবুদ্দিনকে সরিয়ে বাংলাদেশে নয়া রাষ্ট্রপতি তারেকের ফখরুল