জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ১৬ বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমিকা সেই সম্পর্ক ভেঙে অন্য জায়গায় বিয়েতে রাজি হয়েছে বাড়ির লোকের কথায়! আর সেই বিষয় মানতে না পেরেই ‘আত্মঘাতী’ প্রেমিক। সেই ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। ওই যুবকের মৃতদেহ নিয়ে ওই তরুণীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাগদা থানার ভবানীপুর এলাকায় বাড়ি ওই বছর ৩০-এর যুবক চিরঞ্জিত বৈরাগীর। এলাকারই এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি মৃতের পরিবারের। ১৬ বছর সম্পর্কে থাকার পর ওই তরুণী সেটি ভেঙে বেরিয়ে আসেন বলে খবর। শুধু তাই নয়, পরিবারের দেখা পাত্রকে পছন্দ করে অন্যত্র বিয়েতেও তিনি মত দিয়েছিলেন বলে খবর। সেই খবর জানতে পেরে অস্থির হয়েছিলেন চিরঞ্জিত। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ওই যুবক ‘আত্মঘাতী’ হয়েছেন বলে দাবি পরিবার। আজ, রবিবার সকালে নিজের ঘর থেকে ওই যুবকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
যুবকের পরিবার ও এলাকার লোকজন মৃতদেহ নিয়ে ওই তরুণীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় এদিন সকালে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়া হয়। দুই তরফের সঙ্গেই আলোচনা হয়। ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু