অভিষেক চৌধুরী, কালনা: ঢাকার বুয়েট বিশ্ববিদ্যালয়ে পদতলে তেরঙ্গা। সেই দৃশ্য়ের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ভারত। নিন্দার ঝড় উঠেছে সবমহলে। সেই ভিডিও দেখার পর চরম বিস্ময়, একরাশ হতাশায় ভুগছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্রকুমার মণ্ডল। যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের অবদানের কথা কী করে ভুলে গেল? আক্ষেপ ও ক্ষোভের সঙ্গে কথাগুলো এক নিশ্বাসে বলে গেলেন তিনি। বয়সের ভারে কাবু হলেও নিজের দেশ ভারতের সম্মান রক্ষায় আজও তিনি যেন অতন্দ্র প্রহরী।
বাংলাদেশে তেরঙ্গা অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না কালনা শহরের মিশনপাড়ার বাসিন্দা সমরেন্দ্রকুমার মণ্ডল নামের এই প্রাক্তন সেনা। এই ঘটনায় রাতে দুচোখের পাতা এক করতে পারছেন না তিয়াত্তর বছরের সমরেন্দ্রকুমার। এই নিয়ে তিনি ক্ষোভও উগড়ে দিয়েছেন।
২২ বছর বয়সে ভারতীয় সেনায় সৈনিক হিসাবে জম্মু-কাশ্মীর এলাকায় কাজে যোগদান, তার পরই ১৯৭১ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন সমরেন্দ্রবাবু। ভারতীয় সেনা হিসাবে ‘মিশন ক্যাকটাস লিলি’র অংশ হন তিনি। যুদ্ধক্ষেত্রে জীবনকে বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সমরেন্দ্রবাবু ক্ষোভের সুরে কাঁপা গলায় বলেন, “দেশের মর্যাদা সেই দেশের জাতীয় পতাকার সম্মানরক্ষার উপর নির্ভর করে। সেই পতাকার অবমাননা একজন ভারতীয় সেনা হিসাবে কিছুতেই মেনে নিতে পারছি না।” বাংলাদেশের তৎকালীন সময়ের উত্তাল পরিস্থিতির কথা তুলে ধরে বিস্ময় প্রকাশ করেন প্রাক্তন এই ভারতীয় সৈনিক। তিনি বলেন, “যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা ভুলে গেল? কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। হিংসা, জঘন্য, নোংরা বললেও হয়তো কম হবে।”
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের নিন্দাও করেন তিনি। বর্তমান প্রধান মহম্মদ ইউনুসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তাঁর দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “কী করছেন উনি? দেশের সব ধর্ম-বর্ণের মানুষকে সুরক্ষা দেওয়ার দায় তো ওঁরই। সেই দায়িত্ব পালনকে তো অগ্রাধিকার দিতে হবে।”
সর্বশেষ খবর
-
বুনো হাতি পিষেছিল দম্পতিকে, ১৪ বছর পরে সেই ‘যমদূত’ই মারল পরিবারের অন্য দু’জনকে
-
‘ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে’, বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর!
-
ছত্তিশগড়ে পিগ আয়রন কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, মৃত্যু ৩ শ্রমিকের
-
‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’, বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে বলছেন কামদুনির দুই প্রতিবাদী
-
ম্যাচ জিতিয়েও বাঁধ মানছে না কান্না! বিজয়াশ্রু নয়, মেসির চোখের জলের নেপথ্যে অন্য কাহিনি